ঋষভ পন্থের আগে ভারতীয় ও বিদেশি ক্রিকেটাররা গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন, দেখুন তালিকা
ঋষভ পন্থ দিল্লি থেকে মার্সিডিজ চালিয়ে যাচ্ছিলেন উত্তরাখণ্ডে। মা ও পরিবারের সদস্যদের সারপ্রাইজ দিতে, ইচ্ছে ছিল বর্ষবরণের রাত একসঙ্গে কাটানোর। কিন্তু রুরকির কাছে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ভারতের ডাকাবুকো উইকেটকিপার-ব্যাটার। তাঁকে হাসপাতালে দেখে এসেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। গিয়েছিলেন ডিডিসিএ আধিকারিকরাও। পরিবারের সদস্যরা পন্থের পাশে রয়েছেন। মাস তিনেক তো বটেই, তারও বেশি সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে পন্থকে।

ঋষভ পন্থের আগেও একাধিক আন্তর্জাতিক ক্রিকেটার গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। গত বছর ১৪ মার্চ অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য অ্যান্ড্রু সাইমন্ডসের গাড়ি কুইন্সল্যান্ডে দুর্ঘটনাগ্রস্ত হয়, মৃত্যু হয় ৪৬ বছরের সাইমন্ডসের। ১৯৬১ সালের ১ জুলাই ইস্ট সাসেক্সের হোভে মনসুর আলি খান পতৌদির গাড়ির সংঘর্ষ হয় অন্য একটি গাড়ির সঙ্গে। ডান চোখে মারাত্মক আঘাত পান পতৌদি। ২০ বছর বয়সে ওই চোট তাঁর ডান চোখ নষ্ট করে দেয়। এর ঠিক ৬ মাস পর পতৌদি ভারতীয় দলের সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক হন মাত্র ২১ বছর বয়সে।
২০২০ সালে রাজস্থানের সুরওয়ালে কোটা মেগা হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের গাড়ি। ৩০ ডিসেম্বর সেই দুর্ঘটনায় সামান্য আহত হন আজহার। পরিবার নিয়ে তিনি রণথম্ভোর যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে গিয়েছিল। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় আজ্জুকে। ২০১৮ সালের ২৫ মার্চ দিল্লি থেকে দেরাদুনে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় পড়েন মহম্মদ শামি। একটি ট্রাক ধাক্কা মেরেছিল শামির টয়োটা গাড়িতে। ভোর ৫টা নাগাদ। শামির গুরুতর চোট লাগেনি। তবে ১০টা সেলাই পড়েছিল মাথায়। ২০১৪ সালের ১০ অগাস্ট লন্ডন থেকে ম্যানচেস্টারে যাওয়ার সময় সুনীল গাভাসকরের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচের পর সহ ধারাভাষ্যকার মার্ক নিকোলাস ও চন্দ্রেশ প্যাটেলের সঙ্গে জাগুয়ার গাড়িতে চড়ে ফিরছিলেন সানি। প্রবল বৃষ্টি হচ্ছিল। তারই মধ্যে উল্টোদিক থেকে আসা একটি গাড়ি ধাক্কা মারে দ্রুতগতিতে চলতে থাকা জাগুয়ারে। গাভাসকর পরে বলেছিলেন, ঈশ্বর রক্ষা করেছেন যে কারও চোট লাগেনি। গাড়ি দুর্ঘটনাটি কিন্তু ভীতির সঞ্চার করেছিল।
২০০৭ সালে ভারতের টি ২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য যোগিন্দর শর্মা ২০১১ সালের ২৪ নভেম্বর গাড়ি দুর্ঘটনার শিকার হন। দ্বারকায় একটি বিপিও গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছিল যোগিন্দরের গাড়ির। মাথায় চোট লেগেছিল। ফ্র্যাকচারের পাশাপাশি রক্ত জমাট বেঁধেছিল। সার্জারির প্রয়োজন হয়। ৪০ থেকে ৪৫টি সেলাই পড়েছিল। মাথায় গুরুতর চোট লেগেছিল, যদিও চিকিৎসকরা শেষ অবধি সুস্থ করে তোলেন যোগিন্দরকে। আফগানিস্তানের ক্রিকেটার নাজিব তারাকাই রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মারাত্মক চোট পান এবং তার জেরে মাত্র ২৯ বছর বয়সে মারা যান। ২০১৭ সালে গ্রেটার নয়ডায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনি একটি ওডিআই খেলেছিলেন। আফগানিস্তানেরই আফসার জাজাই ২০২০ সালের ২১ জুন গাড়ি দুর্ঘটনায় মাথায় চোট পেয়েছিলেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications