মুখ খুললেন আলিশবা, শামি-হাসিন বিতর্ক নয়া মোড়
মহম্মদ শামির সঙ্গে তাঁকে জড়িয়ে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীণ জানিয়ে দিলেন পাকিস্তানি মহিলা আলিশবা। কুরিয়রের কাজ করেছিলেন মহিলা।
হাসিনের বিস্ফোরক অভিযোগের নিশানায় তিনি। তিনি পাক কন্যা আলিশবা। মহম্মদ শামির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যে একাধিক মহিলার নাম জড়ালেও , যাঁকে নিয়ে সবচেয়ে বড় বোমা ফেটেছে তিনি আলিশবাই।

হাসিন জানিয়েছিলেন এই আলিশবা করাচিতে থাকেন। এবং দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফেরার সময় এই মহিলার সঙ্গে দুবাইতে দেখা করেছিলেন তিনি। হাসিনের অভিযোগ মহম্মদ শামির গাড়ি থেকে যে ফোন পাওয়া গেছে তাতে একাধিক মহিলার সঙ্গে যৌন উস্কানিমূলক চ্যাট করতেন ভারতীয় স্পিডস্টার। এই আলিশবার সঙ্গে শামির চ্যাট তিনি ফেসবুকেও দিয়েছিলেন। পরে যা অবশ্য ফেসবুক থেকে ব্লক করে দেওয়া হয়।

এবার এক সংবাদপত্র সেই আলিশবার মত সামনে নিয়ে এসেছে। তাঁদের দাবি অনুযায়ি আলিশবা ঠিক মহম্মদ শামির সুরেই কথা বলেছেন। মহম্মদ শামি তাঁর স্ত্রী হাসিনকে জবাবদিহি করার সময় তিনি জানিয়েছিলেন এক মহম্মদ ভাইয়ের থেকে টাকা পাওয়ার কথা ছিল তাঁর আর সেই টাকাটাই আলিশবা তাঁকে পৌঁছে দিয়েছিল। একদম এই সুরেই কথা বলেছেন আলিশবাও। তিনি বলেছেন তিনি শুধুমাত্র কুরিয়র হিসেবে কাজ করেছিলেন। ভারতীয় পেস তারকার সঙ্গে এর বাইরে তাঁর কোনও সম্পর্ক নেই। তিনি এও জানিয়েছেন শামির সঙ্গে তাঁর পরিচয় ব্রিটেনের মহম্মদ শামির মারফত।
তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীণ।
শামি ও আলিশবার কথা মিললে এবার উচিত অজ্ঞাত পরিচয় মহম্মদ ভাইয়ের কথা বলা। তিনি যদি প্রকাশ্যে আসেন তাহলে কী বলেন সেটা জানার অপেক্ষায় ভারতীয় ক্রিকেট মহল।












Click it and Unblock the Notifications