১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেও ট্যাক্সি চালাচ্ছেন আর্শাদ খান

সিডনি, ১ সেপ্টেম্বর : ১৯৯৭-৯৮ সাল থেকে শুরু করে ২০০৬ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন আর্শাদ খান।

একসময়ে পাকিস্তানি স্পিনার হিসাবে যথেষ্ট খ্যাতিও পান তিনি। তবে সেসবই এখন অতীত। অর্থ-যশ-খ্যাতির থেকে শতযোজন দূরে সুদূর অস্ট্রেলিয়ার সিডনিতে উবারের ট্যাক্সি চালক হিসাবেই দিন কাটছে আর্শাদের।

১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেও ট্যাক্সি চালক আর্শাদ খান


পাকিস্তানের হয়ে মোট ৯ টি টেস্ট ও ৫৮টি একদিনের ম্যাচ খেলেছেন আর্শাদ। ১৯৯৯ ও ২০০৫ সালে ভারত সফরেও এসেছেন। শুধু তাই নয়, শচীন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তিদের উইকেটও রয়েছে তাঁর ঝুলিতে।

তবে এসব ছেড়ে ৪৪ বছরের আর্শাদ ট্যাক্সি চালাচ্ছেন সে খবর ফেসবুকের মাধ্যমে সামনে এনেছেন এক ব্যক্তি। তিনি আর্শাদের ট্যাক্সিতে উঠেছিলেন। তখন কথা বলার সময়ে গোটা ঘটনা জানতে পারেন তিনি।

"প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। পরে মুখ দেখার পরে আবছা চেনা মনে হয়েছিল। পরে মিলিয়ে দেখি এই সেই পাকিস্তানি ক্রিকেটার।" এমনটাই জানিয়েছেন ওই যাত্রী। পরে তিনি হাতমিলিয়ে নেমে যান বলে জানা গিয়েছে।

পরে তিনি ফেসবুকে ছবি সহ বিস্তারিত বিবরণ দিয়ে পোস্ট করলে তা সংবাদমাধ্যমের সামনে আসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+