শালীনতা ছাড়াল পাকিস্তানি মহিলা ক্রিকেট সমর্থক, বিরাটদের বিকৃত ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায়
টুইটারে বিরাট কোহলি এবং ভারতীয় ক্রিকেটারদের অপমান করছেন পাকিস্তানি ফ্যানরা
সৌজন্য-পরিশীলতার মাত্রা ছাড়িয়ে গেল। বিশ্ব একাদশ বনাম পাকিস্তান একাদশের ম্যাচ আয়োজন হয়েছিল পাকিস্তানে। পাকিস্তান একাদশ ২-১ সিরিজ জিতে নেয়। কিন্তু দীর্ঘদিন বাদে ক্রিকেট দেশে ফেরার আনন্দের চেয়ে ভারতীয়রা না খেলার দুঃখ বোধহয় আরও বেশি পাকিস্তানিদের। কিছু মানুষ স্টেডিয়ামে এসেছিলেন এবং ভারতীয় ক্রিকেটারদের মিস করছেন বলে ব্যানারও নিয়ে এসেছিলেন।
তবে কোনও কোনও মানুষ সেটাকেই নিয়ে গেলেন আক্রমণের পর্যায়ে। বিরাট কোহলি এখন শুধু ভারতীয় ক্রিকেটের নয়, বিশ্ব ক্রিকেটের স্টার। তাঁর খেলা দেখার জন্য সকলেই আগ্রহ ভরে বসে থাকেন। তবে মাঠে যদি কেউ ব্যানার নিয়ে যান, 'বিরাট কোহলিকো আম্মি সে ইজাজত নেহি মিলা '- অর্থাৎ বিরাট কোহলিকে খেলতে আসার অনুমতি দেননি তাঁর মা। এটা শুধু বিরাটকেই অপমান নয়, তাঁর মাকেও অপমান।
This one 😍😍😍 pic.twitter.com/ITfb2T8dql
— Banana Leaks (@banana_leaks) September 13, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>বিশ্ব একাদশের ম্যাচে বিরাটদের না খেলার জন্য শুধু যে এটুকুই তাঁরা মুক্তি পেয়েছেন তা নয়, তাঁদের হাতে ঝাঁটাও ধরিয়ে দেওয়া হয়েছ। বিরাট ও তাঁর সতীর্থরা নাকি বিশ্ব একাদশ বনাম পাকিস্তান একাদশ ম্যাচে স্টেডিয়াম ঝাঁড় দেওয়ার কাজ করছেন।
Sweepers clean the stadium in readiness for the World XI match pic.twitter.com/QWzzW13OFc
— Dennis Sweeper (@DennisCricket_) September 12, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>ভারত , কেন পাকিস্তানে খেলতে যায়না কারণটা বোধহয় সকলেরই জানা। পাকিস্তানের বিভিন্ন কার্যপ্রণালীর জেরে দু'দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ছাড় না দিলে ভারতীয়দের পাকিস্তানে যাওয়া সম্ভব নয়। এত কিছু জানার পরও ভারতীয়রা খেলতে না আসতে পারার দুঃখে পাকিস্তানি ক্রিকেট ফ্যানরা এভাবে কাদা না ছুঁড়লেও পারতেন।
Click it and Unblock the Notifications