লকডাউনে অনুষ্কার টিপসে অভিনয়ে বিরাট? বিদেশি ওয়েব সিরিজে কোহলিকে দেখে অবাক প্রতিবেশি দেশের ক্রিকেটার
লকডাউনে অনুষ্কার টিপসে অভিনয়ে বিরাট? বিদেশি ওয়েব সিরিজে কোহলিকে দেখে অবাক প্রতিবেশি দেশের ক্রিকেটার
বিশ্বজুড়ে করোনা আতঙ্কে বন্ধ ক্রিকেট। বিশ্বের ক্রীড়া দুনিয়ার সমস্ত খেলা বন্ধ। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটের সুপারস্টার বিরাট কোহলি স্ত্রী অনুষ্কার সঙ্গে বাড়িতে গৃহবন্দি হয়ে সময় কাটাচ্ছেন।

বিরাটের অভিনয় ভাইরাল!
এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় তুর্কি ওয়েব সিরিজে বিরাটের অভিনয় নেটিজেনদের মুঠোফোনে ভাইরাল! তবে কী লকডাউনের আগে বিদেশে তুর্কি টিভি সিরিজে কাজ করে এসেছেন বিরাট কোহলি? সেই প্রশ্নেই ফ্যানেদের মনে ঘুরপাক খাচ্ছে।

অভিনেতা বিরাট?
লকডাউনে খেলার মাঠের তালা বন্ধ। তাই ক্রিকেটার থেকে সাধারণ মানুষের ঝোঁক এখন ওয়েব সিরিজে। ক্রীড়া তারকা শিখর ধাওয়ান যেমন স্পেশ্যাল ওপস থ্রিলার ওয়েব সিরিজে দেখার কথা জানিয়েছিলেন। এবার তুর্কি ওয়েব সিরিজে বিরাট কোহলিকে দেখেছেন বলে দাবি করছেন পাকিস্তানের ক্রিকেটার মহম্মদ আমির।

অবাক প্রতিবেশি দেশের ক্রিকেটার আমির
জনপ্রিয় তুর্কি ওয়েব সিরিজ 'ডিরিলিস এরথুরোল গাজি' দেখছিলেন মহম্মদ আমির। সেই সিরিজের কেন্দ্রীয় চরিত্রকে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে দেখে অবাক মহম্মদ আমির! এরপর সিরিজের মূখ্য অভিনেতার ছবি টুইটারে পোস্ট করেছেন আমির।

আমিরের প্রশ্ন
এরপরই মহম্মদ আমির ফ্যানেদের বিরাটের থেকে সত্যিটা জানতে বলেছেন। তবে কী লকডাউনে অনুষ্কার টিপসে অভিনয়ে বিরাট?

সত্যিটা কী
আসলে রথুরোল গাজির ভূমিকায় যে অভিনেতা অভিনয় করছেন তাঁকে অবিকল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির মতো দেখতে।

বোকা বনলেন আমির
সাধারণ ক্রিকেট ভক্তদের মতো মহম্মদ আমিরও সেই ছবি দেখে প্রথম দর্শনে বিরাট ভেবে বোকা বনে যান!
|
আমিরের মজা!
এরথুরোল গাজির চরিত্রের সেই ছবি ট্যুইটারে শেয়ার করেন মহম্মদ আমির। বিরাটকে ট্যাগ করে মজা করে আমির লেখেন, ব্রাদার(ভাই) এটা কি তুমি? আমি বিভ্রান্ত!
|
নেটদুনিয়ায় ডিরিলিস এরথুরোল গাজি বেশ জয়প্রিয়
প্রসঙ্গত ডিরিলিস এরথুরোল গাজি' ওয়েব সিরিজেটি ২০১৪ সালে মুক্তি পেয়েছিল। লকডাউনে এই ওয়েব সিরিজ ফের আলোচনার কেন্দ্রে, এটি নেটিজেনদের কাছে বেশ জনপ্রিয় ওয়েব সিরিজ।












Click it and Unblock the Notifications