মহেন্দ্র সিং ধোনিকে ধন্যবাদ পাকিস্তানের পেসারের! কারণটা কী?

মহেন্দ্র সিং ধোনিকে ধন্যবাদ জানালেন পাকিস্তানের পেসার। আর সেই খবর ঠাঁই পেল পাকিস্তানের সংবাদমাধ্যমেও। টি ২০ বিশ্বকাপে ভারতকে হারানোর পর এবার পাক পেসারের সৌজন্যমূলক টুইট প্রশংসিতও হচ্ছে। প্রাক্তন ভারত অধিনায়ক তথা টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টরের কাছ থেকে বিশেষ উপহার পেয়েই আপ্লুত পাকিস্তানের পেসার হ্যারিস রউফ।

মহেন্দ্র সিং ধোনিকে ধন্যবাদ পাকিস্তানের পেসারের! কারণটা কী?

ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক যে জায়গায় দাঁড়িয়ে তাতে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন দুই দেশের কোথাও সম্ভব নয়। আইসিসি ইভেন্টে ভারতে পাকিস্তান খেলতে আসবে কিনা, কিংবা ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে কিনা সেটা নিয়েও এখনও কোনও স্পষ্ট ইঙ্গিত নেই। গোটাটাই নির্ভর করবে সরকারের সিদ্ধান্তের উপর। কিন্তু ক্রিকেট মাঠের লড়াইেয়র বাইরে ক্রিকেটকে কেন্দ্র করেই সৌজন্যের ছবি ফের সামনে এল।

মহেন্দ্র সিং ধোনিকে ধন্যবাদ পাকিস্তানের পেসারের! কারণটা কী?

বিরাট কোহলি পাকিস্তানের কাছে টি ২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই পরাজিত হওয়ার পর অধিনায়ক বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের সঙ্গে আলিঙ্গন করেছিলেন।

ম্যাচ শেষে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল বাবর, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিমদের। শাহনওয়াজ দাহনি আইডল ধোনির সঙ্গে ছবি তুলে শখ মিটিয়েছিলেন। ম্যাচের আগে ধোনিকে দাহানি বলেছিলেন, আপনি ধোনি, আমি দাহানি! সেই ভিডিও ভাইরালও হয়েছিল।

হ্যারিস রউফ গতকাল টুইটে চেন্নাই সুপার কিংসের জার্সির ছবি পোস্ট করেন। উল্লেখ্য, পাকিস্তানের ক্রিকেটাররা এখন আইপিএলে খেলতে পারেন না। ধোনি সই করে সিএসকে জার্সি পাঠিয়েছেন রউফের কাছে। রউফ সে কথা জানিয়ে লিখেছেন, কিংবদন্তি ক্যাপ্টেন কুল মহম্মদ সিং ধোনির পাঠানো এই উপহার পেয়ে আমি সম্মানিত। তাঁর মহানুবতা ও সৌজন্যের মাধ্যমে ৭ (ধোনির জার্সির নম্বর) এখনও হৃদয় জয় করে চলেছে। ধোনিকে ধন্যবাদ জানানোর পাশাপাশি চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজার রাসেল রাধাকৃষ্ণনকেও ধন্যবাদ জানান রউফ। রাসেল তাঁর প্রত্যুত্তরে লিখেছেন, আমাদের ক্যাপ্টেন ধোনি যে কথা দেন, সেটা রক্ষাও করেন। এই উপহার আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লেগেছে, চ্যাম্প!

মহেন্দ্র সিং ধোনিকে ধন্যবাদ পাকিস্তানের পেসারের! কারণটা কী?

রউফ পাকিস্তানের হয়ে ৩৪টি টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলে ৪১টি উইকেট নিয়েছেন। ৮টি একদিনের আন্তর্জাতিকে তাঁর উইকেট-সংখ্যা ১৪।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+