শোয়েব আখতারের বিরুদ্ধে মানহানি ও ফৌজদারি মামলা দায়ের, কারণটা জেনে নিন

শোয়েব আখতারের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার পথে পিসিবি

ম্যাচ ফিক্সিংয়র দায়ে নির্বাসিত হওয়া ক্রিকেটার উমর আকমলের এই পরিণতির জন্য তাদের আক্রমণ করায় লেজেন্ড শোয়েব আখতারের বিরুদ্ধে মানহানি ও ফৌজদারি মামলা দায়ের হয়েছে। এহেন কাজ করার আগে শোয়েবের দুবার ভাবা উচিত ছিল বলে জানিয়েছেন পিসিবি-র আইনি পরামর্শদদাতা তাফাজ্জুল রিজভি।

শোয়েব আখতারের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার পথে পিসিবি

ম্যাচ ফিক্সিং প্রস্তাব পেয়েও বিষয়টি গোপন রাখার অভিযোগ ওঠে পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান উমর আকমলের বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদে উমর জানান, তাঁকে দুটি বল ছেড়ে দেওয়ার জন্য দুই লক্ষ ডলার দেবে বলে জানিয়েছিল বুকিরা। এই তথ্য প্রথমেই না জানানোর দায়ে উমরকে তিন বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও এই রায়ের বিরুদ্ধে আইনি পথ অবলম্বন করার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার।

উমর আকমলের এহেন পরিণতি অবশ্যম্ভাবী ছিল বলে নিজের ইউ টিউব চ্যানেলে দাবি করেন পাকিস্তানি লেজেন্ড শোয়েব আখতার। একই সঙ্গে ম্যাচ ফিক্সিং-র মতো গর্হিত অপরাধ নিয়ন্ত্রণ করতে না পারায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কড়া ভাষায় আক্রমণও করেন রাউলপিণ্ডি এক্সপ্রেস। উল্টে পাাকিস্তান সুপার লিগে অনলাইন বেটিং বৈধ করার বিপক্ষে মুখ খোলেন শোয়েব।

শোয়েব আখতারের এই মন্তব্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মানহানি হয়েছে বলে দাবি করেছেন সংস্থার আইনি পরামর্শদাতা তাফাজ্জুল রিজভি। নিজের ইউ টিউব চ্যানেলে শোয়েব যে ভাষা ব্যবহার করেছেন, তা অনুপযুক্ত ও অসম্মানজনক বলে দাবি করেছেন রিজভি। শোয়েবের অনেক বেশি সতর্ক হওয়া উচিত ছিল বলে জানিয়েছেন পিসিবি-র আইনি পরামর্শদাতা।

উল্লেখ্য, উমর আকমলকে নিয়ে কথা বলতে গিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আইনি পরামর্শদাতা তাফাজ্জুল রিজভিকে সরাসরি আক্রমণ করেন শোয়েব আখতার। রিজভিকে অদক্ষ বলে আক্রমণ করে তিনি ক্রিকেটার ও পিসিবি-র মধ্যে যোগাযোগের সেতু বারবার ভেঙে দিচ্ছেন বলে অভিযোগ তোলেন রাউলপিণ্ডি এক্সপ্রেস। গত ১০-১৫ তাফাজ্জুল, পিসিবি-র হয়ে একটিও মামলা জেতেন বলেও দাবি করেন শোয়েব। লেজেন্ডারি ক্রিকেটারের এহেন মন্তব্য ভালো চোখে দেখছে না পাকিস্তানের বার কাউন্সিলও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+