সূর্যকুমারের ক্যাচ অনুকরণে এ কী করলেন পাকিস্তানের ফিল্ডার! ভিডিও ভাইরাল
Surya-Like Catch: সূর্যকুমার যাদবকে অনুকরণ করতে গিয়েছিলেন। কিন্তু তা করতে গিয়ে পাকিস্তানের ফিল্ডার যেভাবে ল্যাজেগোবরে হলেন, সেই ভিডিও এখন ভাইরাল।
টি২০ বিশ্বকাপে সূর্যকুমার যাদব বাউন্ডারি লাইনের ধারে অসাধারণ দক্ষতায় তালুবন্দি করেছিলেন ডেভিড মিলারের ক্যাচ। তারই পুনরাবৃত্তি ঘটাতে গিয়ে এবার হাসির খোরাক হলেন পাকিস্তানের ফিল্ডার সাইম আয়ুব।

টি২০ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার যখন জিততে ১৬ রান প্রয়োজন, তখন ডেভিড মিলার লং অফ বাউন্ডারির উপর দিয়ে ছক্কা মারতে গিয়েছিলেন। কিন্তু সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন। সূর্য প্রথমে বল ধরার পর বাউন্ডারির বাইরে চলে যেতে হবে বুঝে বলটি উপর দিকে ছোড়েন, পরে বাউন্ডারির ভিতর ঢুকে বল তালুবন্দি করেছিলেন।
পাকিস্তানের ফয়সালাবাদে ১৪ সেপ্টেম্বর চলছিল চ্যাম্পিয়ন্স ওয়ান ডে কাপের ম্যাচ। ডলফিন্সের প্রথম ম্যাচ ছিল প্যান্থার্সের বিরুদ্ধে। প্যান্থার্স প্রথমে ব্যাট করে ৩২৯ রানের টার্গেট দিয়েছিল ডলফিন্সকে। ১৮তম ওভারে উসামা মীরের বলে জোরালো শট মারেন মহম্মদ আখলাক।
Pakistan's Surya Kumar Yadav
— SURESH YADAV (@MyWaySkyWay17) September 16, 2024
| #PakistanCricket | pic.twitter.com/30X6Z2UQs5
তাঁর শটে ক্যাচ নেওয়ার পরিস্থিতি তৈরি হয় লং অফ বাউন্ডারিতে। ক্যাচ ধরতে দৌড়ন সাইম আয়ুব। তিনি অনুকরণ করতে গিয়েছিলেন সূর্যকে। কিন্তু সূর্য বাউন্ডারির বাইরে চলে যাওয়ার সময় বলটি যেভাবে উঁচুতে ছুড়েছিলেন তাতে তা বাউন্ডারির ভিতরেই ছিল।
কিন্তু এ ক্ষেত্রে আয়ুব বল ছোড়ার পর তা বাউন্ডারির বাইরে চলে গিয়ে ছক্কা হয়ে যায়। আয়ুব ভেবেছিলেন সূর্যর মতোই দ্বিতীয় প্রয়াসে বলটি তালুবন্দি করবেন। কিন্তু বলই বাইরে ছোড়ায় তাঁর পরিকল্পনা ভেস্তে যায়। যা নিয়ে বেশ হাসাহাসি চলছে সোশ্যাল মিডিয়ায়। আয়ুবকে পাকিস্তানের সূর্যকুমার যাদব বলে কটাক্ষ করেছেন অনেকে। কেউ লিখেছেন, পাকিস্তানের ফিল্ডাররা প্রতিপক্ষের হয়েই ফিল্ডিং করেন!
যদি এই ক্যাচ মিসের জন্য প্যান্থার্সের জয় আটকায়নি। ডলফিন্স রান তাড়া করতে গিয়ে ৫০ রানে হেরেও যায়। উসামা মীরই পরের ওভার করতে গিয়ে আখলাকের উইকেট তুলে নেন। ক্যাচও ধরেন সেই আয়ুব। তবে ম্যাচের ফলের চেয়েও বেশি চর্চা তাঁর ক্যাচ মিস নিয়েই।












Click it and Unblock the Notifications