কোহলিদের বাবা তুলে গাল দিয়েছিল এক পাক ফ্যান, তারই কি বদলা নিল ভারতীয় ফ্যানরা
সামি তেড়ে গিয়েছিলেন এক পাকিস্তানি ফ্যানের দিকে।সেসময় ধোনি তাঁকে সরিয়ে নিয়ে যান।এরপর পাকিস্তানি ফ্যানদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন ভারতীয় ফ্যানরা।লন্ডনের রাস্তায় দু'দেশের সমর্থকদের মধ্যে খন্ডযুদ্ধ
শুরুটা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকে। বীরেন্দ্র সেওয়াগের বাপ কৌন হ্যায় টুইটার ভাইরাল হয়ে যায়। রবিবার ওভালে দু'দলের সমর্থকদের মধ্যেইউত্তেজনা ছিল চরমে। ম্যাচের শেষে ভারত পাকিস্তানের কাছে হারের পর স্বাভাবিক ভাবেই পাক সমর্থকদের উল্লাস চরমে পৌঁছে যায়। এরপর মাঠ থেকে ড্রেসিংরুমেফিরছিলেন ক্রিকেটাররা। ঠিক তখনই এক পাক ফ্যান ক্রিকেটারদের উদ্দেশ্য করে বাপ কৌন হ্যায় বলে টিটকিরি দিতে শুরু করেন। এতে দারুণ চটে মহম্মদ সামি তাঁর দিকে তেড়ে যান। পরিস্থিতি যাতে না বাড়তে পারে তাইজন্য ধোনি তাঁকে সরিয়ে নিয়ে যান।
তবে ঘটনার এখানেই শেষ নয়। বরং বলা ভাল এখানেই ঘটনার শুরু। এরপর পাকিস্তানি ক্রিকেট ফ্যানরা মাঠ থেকে বেরনোর পর তাঁদের ভারতীয় ফ্যানরা ঘিরে ধরেন। একভারতীয় ফ্যানের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন পাক ফ্যান। উত্তেজিত ভারতীয় ফ্যানদের হাতে উত্তম মধ্যম খানও সেই পাকিস্তানি ফ্যানরা। গন্ডগোল বড় আকার নেওয়ার আগেই লন্ডন পুলিশ ঘটনার রাশ নিজের হাতে নিয়ে নেন।

অন্য একটি ঘটনায় একদল ভারতীয় সমর্থক অন্য একদল পাকিস্তানি সমর্থকদের সঙ্গে জোর সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু'পক্ষই পরস্পরকে বিভিন্ন জিনিস ছোঁড়াছুঁড়িতে গন্ডগোল আরও বড় আকার নেয়।
দেশপ্রেম -আবেগ- ক্রিকেট প্রেম সবই ঠিক আছে কিন্তু একটা ম্যাচের ফলাফলের পর এধরণের গন্ডগোল কখনই কাঙ্খিত নয়। এতে কিন্তু বিদেশের মাটিতে নিজেদের দেশের সম্মান মাটিতে মিশিয়ে দিলেন ভারত-পাকিস্তান দু'দেশের জনতাই।












Click it and Unblock the Notifications