সিপিএল ২০২০ : ইন্ডিজ বোলারকে প্রায় ব্যাট দিয়ে মেরেই দিলেন পাক ব্যাটসম্যান!

সিপিএল ২০২০ : ইন্ডিজ বোলারকে প্রায় ব্যাট দিয়ে মেরেই দিলেন পাক ব্যাটসম্যান!

লোকে বলে ক্রিকেট ভদ্রলোকের খেলা। তার বালাই থাকে না, যখন বাইশ গজে ব্যাটসম্যান ও বোলারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়ে থাকে প্রায়শই। সেই কবে থেকে ক্রিকেট মাঠে নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে স্লেজিং। প্রতিদ্বন্দ্বিতার মোড়কে লুকিয়ে থাকে উইকেট নেওয়ার পর বোলারের উচ্ছ্বাস ও দুর্দান্ত শট মারার পর ব্যাটসম্যানের জবাব। তা বলে সিপিএলের ম্যাচে পাকিস্তানি ব্যাটসম্যান আসিফ আলি ও ওয়েস্ট ইন্ডিজের বোলার কেমো পলের মধ্যে দ্বন্দ্ব যেন সব শালীনতাকে ছাপিয়ে গেল।

সিপিএল ২০২০ : ইন্ডিজ বোলারকে প্রায় ব্যাট দিয়ে মেরেই দিলেন পাক ব্যাটসম্যান!

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে জামাইকা তালাওয়াসের মুখোমুখি হয়েছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। হাড্ডাহাড্ডি ওই ম্যাচে মাত্র তিন রান করে কেমো পলের বলে আউট হন আসিফ আলি। লং অনে পাকিস্তানি ব্যাটসম্যানের ক্যাচ ধরেন গায়ানার অধিনায়ক ক্রিস গ্রিন। এরপরেই বাইশ গজে ঘটে যায় অবাঞ্চিত ঘটনা। আউট হওয়ার পর এগিয়ে গিয়ে হাত উঁচিয়ে আসিফকে কিছু বলেন পল। পাল্টা হিসেবে ক্যারিবিয়ান ফাস্ট বোলারের দিকে ব্যাট চালিয়ে দেন পাক ব্যাটসম্যান। মাঠ ছাড়ার আগে আসিফের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন কেমো।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="und" dir="ltr"><a href="https://t.co/Pa34rOAx43">pic.twitter.com/Pa34rOAx43</a></p>— Sourav (@Sourav82977842) <a href="https://twitter.com/Sourav82977842/status/1298492392677363712?ref_src=twsrc%5Etfw">August 26, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

ঘটনাটি বারবার খতিয়ে দেখেন ম্যাচ রেফারি। সবদিক বিবেচনা করে তিনি পাকিস্তানি ব্যাটসম্যান আসিফ আলিকে শাস্তি দিতে পারেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। যদিও সিপিএলের বিতর্কিত ম্যাচ জেতে আসিফের দল জামাইকাই। ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১১৩ রান তোলে গায়ানা। দুই ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে যান আন্দ্রে রাসেলরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+