করোনার জেরে লকডাউনে পিএসএল-কে আইপিএল বলে হাসির খোরক পাকিস্তানি ক্রিকেটার
করোনার জেরে লকডাউনে পিএসএল-কে আইপিএল বলে হাসির খোরক পাকিস্তানি ক্রিকেটার
করোনা ভাইরাসের জেরে লকডাউনে ঘরবন্দি হয়ে রয়েছেন সব দেশের ক্রিকেটাররা। বাড়িতে বসে শরীরচর্চা যেমন চলছে, তেমনই ভার্চুয়াল বিশ্বে একে অপরের সঙ্গে কথা বলেও দিন কাটাচ্ছেন সব দেশের ক্রিকেট তারকারা। সম্প্রতি ইনস্টাগ্রামের লাইভ চ্যাটে টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলতে দেখা যায় ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেনকে। একই কায়দায় পাকিস্তানি লেজেন্ড শাহিদ আফ্রিদির সঙ্গে কথা বলেন কিংবদন্তি ওয়াসিম আক্রমও। এবার পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শাহজাদের সঙ্গে লাইভ চ্যাটে কথা বলতে দেখা গেল সেই কেভিন পিটারসেনকে। সেই কথোপকথনের সময় ঘটল এক মজাদার ঘটনা।

করোনার জের
করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী প্রায় ৩৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় আট লক্ষ। ইংল্যান্ডে মারণ ভাইরাসের বলি হয়েছেন চোদ্দশোরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা প্রায় ২৩ হাজার। করোনার জেরে পাকিস্তানে ২৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় ১৯০০। জরুরিকালীন অবস্থায় দুই দেশেই লকডাউন জারি করেছ সরকার।

লাইভ চ্যাটে পিটারসেন ও শাহজাদ
ঘরবন্দি থাকাকালীন কোনও কাজ খুঁজে না পেয়ে বিভিন্ন দেশের ক্রিকেটাদের সঙ্গে ইনস্টাগ্রামের লাইভ চ্যাটে কথা বলছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন। কয়েক দিন আগে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বার্তালাপ করেন কেপি। এবার পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শাহজাদের সঙ্গে কথা বললেন কেভিন পিটারসেন।

পিএসএল-কে আইপিএল
করোনা ভাইরাসের আতঙ্কে টুর্নামেন্টের মাঝপথেই স্থগিত করে দিতে হয় এবছরের পাকিস্তান সুপার লিগ। এই প্রতিযোগিতায় কোয়েটা গ্লাডিয়েটরের হয়ে সাতটি ম্যাচ খেলেন আহমেদ শাহজাদ। মাত্র ৬১ রান আসে তাঁর ব্যাট থেকে। কেন এই ব্যর্থতা, তা নিয়ে কেপি-র প্রশ্নের উত্তরে শাহজাদের মুখ থেকে পিএসএলের পরিবর্তে আইপিএল শব্দটি বেরিয়ে আসে।

প্রতিক্রিয়া
আইপিএলের কোনও সংস্করণেই খেলার সুযোগ পাননি ২০১৫ সালে পাকিস্তানের হয়ে ক্রিকেট বিশ্বকাপ খেলা আহমেদ শাহজাদ। তাই তাঁর মুখ থেকে আইপিএল শব্দ শুনে অবাকই হয়ে যান ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন। শাহজাদের কাণ্ডে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়াতেও।












Click it and Unblock the Notifications