'ভারতকে হারাতে পারলেই জিম্বাবোয়ের ছেলেকে বিয়ে করব',সামাজিক মাধ্যমে বড় ঘোষণা পাকিস্তানের অভিনেত্রীর

'ভারতকে হারাতে পারলেই জিম্বাবোয়ের ছেলেকে বিয়ে করব',সামাজিক মাধ্যমে বড় ঘোষণা পাকিস্তানের অভিনেত্রীর

ভারতকে হারাও তা হলেই জিম্বাবয়ের ছেলেকে বিয়ে করব, টুইটারে ঘোষণা পাকিস্তানের অভিনেত্রী সেহর শিনওয়ারির। পাকিস্তানকে টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে তোলার জন্য পাক অভিনেত্রীর এমন ঘোষণার পর তিনি রীতিমতো ট্রেন্ড করা শুরু করেছেন।

কী লিখেছেন সেহর:

রবিবারের ভারত বনাম জিম্বাবোয়ে ম্যাচ সম্পর্কে সেহর লিখেছেন, "জিম্বাবোয়ে যদি পারে ভারতকে হারাতে আমি তা হলে এক জন জিম্বাবয়ের ছেলেকে বিয়ে করব।" চলতি বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে এক রানে পরাজিত হয় পাকিস্তান। সেই হারের এক সপ্তাহ পর এই টুইট এল সেহরের কাছ থেকে।

অতীতে এমন ধরনের উক্তি করেছেন পুনম পাণ্ডে-বিনা মালিক:

এমনিতে বাইশ গজের লড়াইকে ঘিরে অভিনেত্রী বা মডেলদের 'এই করলে ওই করব, সেই করলে সেই করব', উক্তি বহু পুরনো বিষয় ক্রিকেট সার্কিটে। আজ বলে নয়, বহু বার এই রকম বাজার গরম করা উক্তি কখনও করেছেন পুনম পাণ্ডে কখনও বিনা মালিক। এ বার সেই ট্রেন্ডেই গা ভাসালেন সেহর নামের জনৈক এই অভিনেত্রী।

ভবিষ্যৎবাণী করে ট্রোল পাক অভিনেত্রী:

ভারতকে হারাতে পারলে জিম্বাবোয়ের নাগরিককে বিয়ে করার যে কথা টুইটারে তিনি লিখেছেন তাকে কেন্দ্র করে ট্রোল্ডও হতে হয়েছে পাক অভিনেত্রীকে, কারণ হাওয়া কথা ছোড়ার স্বভাব তার রয়েছে। এই ধরনের নিম্ন মানের মডেলরা কখনওই কথা রাখেন না। এর আগে তিনি টুইটারে লিখেছিলেন, "আজ যদি ভারত জেতে তা হলে আমার টুইটার আমি ডিলিট করে দেব আর কখনও ফিরে আসব না।" কিন্তু ভারত জেতার পরেও বহাল তবিয়তেই রয়েছেন তিনি টুইটারে। তাঁর সেই টুইটকে রিটুইট করে এক সমর্থক লিখেছেন, "সে তো ঠিক আছে, কিন্তু এটা কখন হবে।"

বাংলাদেশের বিরুদ্ধে ভারত জিতলে নিজের নাম বদলানোর কথা বলেছিলেন:

এই ধরনের ছোট অভিনেত্রীরা পাবসিটি স্টান করেন খবরে আসার জন্য, প্রচার পাওয়ার জন্য। সেহরও কোনও ব্যতিক্রম নয়। বাংলাদেশ বনাম ভারত ম্যাচের আগে তিনি লিখেছিলেন, "ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে জেতে তা হলে তিনি সেহর শিনওয়ারি থেকে নিজের নাম বদলে নরেন্দ্র মোদী করে দেব।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+