নাসিমের রেকর্ডে ঘরের মাঠে টেস্টে শ্রীলঙ্কা বধ পাকিস্তানের, ১৩ বছর পর শাপমুক্তি


 তরুণ পেসার নাসিম শাহের রেকর্ডের দৌলতে ১৩ বছর পর দেশের মাটিতে টেস্ট ম্যাচ ও সিরিজ জিতল পাকিস্তান। করাচি টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৩ রানের জয় হাসিল করল আজহার আলির দল।

তরুণ পেসার নাসিম শাহের রেকর্ডের দৌলতে ১৩ বছর পর দেশের মাটিতে টেস্ট ম্যাচ ও সিরিজ জিতল পাকিস্তান। করাচি টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৩ রানের জয় হাসিল করল আজহার আলির দল।

খেলার ফল

খেলার ফল

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অল আউট হয়ে যান হোম টিম। জবাবে ২৭১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংসও। কিন্তু ম্যাচের দ্বিতীয় ইনিংসে কামাল করেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। শতরান করেন শান মাসুদ (১৩৫), আবিদ আলি (১৭৪), আজহার আলি (১১৮) ও বাবর আজম (১০০)। ৫৫৫ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ৪৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২১২ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। ৫ উইকেট নেন পাকিস্তানের তরুণ ফাস্ট বোলার নাসিম শাহ।

 টেস্ট সিরিজ জয়

টেস্ট সিরিজ জয়

রাউলপিন্ডিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্ট অমীমাংসিত অবস্থায় শেষ হয়। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জিতে নিল হোম টিম।

১৩ বছর পর টেস্ট সিরিজ জয়

১৩ বছর পর টেস্ট সিরিজ জয়

২০০৬ সালে শেষ বার দেশের মাঠে টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। যদিও তারপর থেকে ওই দেশে আর সেভাবে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ হয়নি বলা যায়। ২০০৯ সালে পাকিস্তানে সফররত শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে জঙ্গি হামলার পর ওই দেশে ক্রিকেট নিষিদ্ধ করে দেওয়া হয়। এক দশকেরও বেশি সময় পর টেস্ট জয়ের মধুর স্বাদ পেলেন পাকিস্তানের ক্রিকেট প্রেমীরা।

নাসিমের রেকর্ড

নাসিমের রেকর্ড

করাচি টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তরুণ নাসিম শাহ। ১৬ বছর ৩০৭ দিনের মাথায় এই নজির গড়ে বিশ্বের দ্বিতীয় হলেন তিনি। প্রথম স্থানে রয়েছেন পাকিস্তানেরই বাঁ-হাতি স্পিনার নাসিম-উল-ঘানি। ১৬ বছর ৩০৩ দিনের মাথায় টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+