বিতর্ক, ট্রোল ছাপিয়ে পাক দলের জয়ের পর কী বললেন সানিয়া

বিশ্বকাপে কামব্যাক পাকিস্তানের। মঙ্গলবার এজবাস্টনে বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক দল নিউজিল্যান্ডকে হারালো পাকিস্তান।

বিশ্বকাপে কামব্যাক পাকিস্তানের। মঙ্গলবার এজবাস্টনে বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক দল নিউজিল্যান্ডকে হারালো পাকিস্তান।

বিতর্ক, ট্রোল ছাপিয়ে পাক দলের জয়ের পর কী বললেন সানিয়া

বল হাতে শুরুতে ২৩৭ রানে কিউয়িদের বেঁধে রাখার পর বাবরের দুরন্ত শতরানে ম্যাচ জিতে নেয় পাক দল। টুর্নামেন্টে পাক দল একের পর এক ম্যাচ হারায় একসময় বিতর্ক ও ট্রোলের মুখে পড়েছিলেন শোয়েব পত্নী সানিয়া মির্জা। এবার পাকিস্তানের জয়ের পর টুইটারের মুখ খুললেন সানিয়া।

ম্যাঞ্চেস্টারে ভারতের কাছে ম্যাচ হারার পর, পাক ক্রিকেটারদের পার্টি করার ভিডিও পোস্ট হতেই সানিয়াকে নিয়ে বিতর্ক তৈরি হয়। ভিডিওতে দেখা গিয়েছিল শোয়েবের সঙ্গে স্ত্রী সানিয়া পার্টিতে রয়েছেন। এরপরই টুইটার জুড়ে ধুন্ধুমার!

পোস্ট, কমেন্টে ঝড় তুলে শোয়েব পত্নী সানিয়াকে টার্গেট করে করুচিকর মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় ভরিয়ে দিয়েছিল পাক ফ্যানরা। ভারতের কাছে পাকিস্তানের ম্যাচ হারার কারণ হিসেবে ক্ষুব্ধ পাক ফ্যানেরা সানিয়াকেই দায়ী করেছিল।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">What an incredibly great leveler sport can be 🙃😏</p>— Sania Mirza (@MirzaSania) <a href="https://twitter.com/MirzaSania/status/1143950480806043648?ref_src=twsrc%5Etfw">June 26, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

মঙ্গলবার বিশ্বকাপে টিঁকে থাকার ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের জয় দেখার পর অবশ্য সব বিতর্ক ভুলে টুইট করলেন সানিয়া। টুইটে সানিয়া লিখেছেন, 'সমালোচনা ছাপিয়ে লড়াই করে জয়ের ছন্দে ফিরল পাকিস্তান। এটাই ক্রিকেট!'

প্রসঙ্গত অস্ট্রেলিয়া, ভারতের কাছে টানা ম্যাচ হারের পর পাক দলের বিশ্বকাপে খেলার যোগ্যাতা নিয়ে প্রশ্ন তুলে তুমুল সমালোচনা শুরু হয়েছিল। টুর্নামেন্টের শেষ পর্বে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে হারিয়ে দারুণভাবে কামব্যাক করে সব সমালোচনার যেন জবাব দিলেন সরফরাজরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+