শ্রীলঙ্কার বিরুদ্ধে নিরপেক্ষ স্থানে ক্রিকেট খেলতে চায় না পাকিস্তান
শ্রীলঙ্কার বিরুদ্ধে নিরপেক্ষ স্থানে ক্রিকেট খেলতে চায় না পাকিস্তান
খেলা হলে পাকিস্তানেই হবে। কোনও নিরপেক্ষ স্থানে তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে ক্রিকেট সিরিজ খেলবে না বলে জানিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি।

উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত পাকিস্তানে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা শ্রীলঙ্কা ক্রিকেট দলের। সেই সিরিজের জন্য দলও ঘোষণা করে ফেলেছে শ্রীলঙ্কা। তারই মধ্যে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দফতরে আসা হুমকি ফোনে বলা হয়, পাকিস্তানে খেলতে গেলে শ্রীলঙ্কার খেলোয়াড়দের খুন করা হবে। এরপরই শ্রীলঙ্কা ক্রিকেট দলের পাকিস্তান সফরকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পাকিস্তানে শ্রীলঙ্কার খেলোয়াড়দের নিরাপত্তা পিসিবি-কে আরও একবার খতিয়ে দেখার অনুরোধ করে দ্বীপরাষ্ট্রের ক্রিকেট বোর্ড। পিসিবি-র তরফে জানিয়ে দেওয়া হয়, এতবার করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার কোনও প্রযোজন নেই। শ্রীলঙ্কার ক্রিকেটাররা পাকিস্তানে সুরক্ষিত বলেই দাবি করে পিসিবি।
যদিও তাতে চিড়ে ভেজেনি। পাকিস্তানের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ কোনও নিরপেক্ষ স্থানে করার আবছা আবেদন করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে সেই আবেদনে সাড়া দিতে রাজি হয়নি পিসিবি। উল্লেখ্য নাশকতার আশঙ্কায় ইতিমধ্যেই পাকিস্তান সফর থেকে সরে দাঁড়িয়েছেন অভিজ্ঞ লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস সহ শ্রীলঙ্কার ১০ জন ক্রিকেটার।












Click it and Unblock the Notifications