Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অবিশ্বাস্য রেকর্ড পাক অধিনায়ক কাসিমের! ধাওয়ানকে টপকে শিখরে 'বেবি AB' ব্রেভিস

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে একই দিনে জোড়া বিশ্বরেকর্ড। একটি পাকিস্তান অনূর্ধ্ব ১৯ অধিনায়ক কাসিম আক্রমের। যার দৌলতে বিশ্বকাপে পঞ্চম স্থান অধিকার করল পাকিস্তান। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ খেতাব জেতাতে না পারলেও শিখর ধাওয়ানের রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়লেন ডেওয়াল্ড ব্রেভিস। এবি ডি ভিলিয়ার্সের ভক্ত এবং তাঁর মতোই ক্রিকেটীয় শট খেলেন বলে ব্রেভিসকে বলা হয় বেবি এবি। আইপিএল নিলামেও তিনি ভালো দর পেতে পারেন, ইতিমধ্যেই আরসিবিতে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অবিশ্বাস্য রেকর্ড পাক অধিনায়ক কাসিমের! ধাওয়ানকে টপকে শিখরে বেবি ABব্রেভিস

পাকিস্তানের অধিনায়ক কাসিম আক্রম অনূর্ধ্ব ১৯ একদিনের আন্তর্জাতিকের ৪৫ বছরে যা হয়নি সেই রেকর্ডটিই গড়ে ফেলেছেন গতকাল নর্থ সাউন্ডে। তাঁর অবিশ্বাস্য অলরাউন্ড পারফরম্যান্সের দৌলতে পাকিস্তান ২৩৮ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের পঞ্চম স্থানটি দখল করেছে। কাসিম আক্রম তিনে নেমে ১৩টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৮০ বলে ১৩৫ রান করে অপরাজিত থাকেন। দুই ওপেনার মহম্মদ শেহজাদ ও উইকেটকিপার-ব্যাটার হাসিবুল্লা খান যথাক্রমে ৭৩ ও ১৩৬ রান করায় পাকিস্তান তোলে ৩ উইকেটে ৩৬৫। জবাবে খেলতে নেমে ৩৪.২ ওভারে ১২৭ রানে শেষ শ্রীলঙ্কা।

কাসিম আক্রম বোলিং ওপেন করে ১০ ওভারে ৩৭ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন, এটি রান আউটেও তাঁর অবদান রয়েছে। শ্রীলঙ্কার প্রথম পাঁচ ব্যাটারই কাসিমের শিকার। ১৫ রানেই পড়ে গিয়েছিল চার উইকেট। ৪১ রানে অর্ধেক দল প্যাভিলিয়নে ফেরত গিয়েছিল। তবে ওয়াসিম আক্রমের বলে কাসিম বাঁহাতি ব্যাটার বা বাঁহাতি পেসার নন। ডানহাতি ব্যাটার এবং ডানহাতি অফ স্পিনার। পাকিস্তান সুপার লিগে কাসিম খেলবেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের নেতৃত্বাধীন করাচি কিংসের হয়ে।

এদিকে, গতকালই গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সপ্তম স্থান দখল করেছে। বাংলাদেশ ৮ উইকেটে ২৯৩ রান তোলার পর দক্ষিণ আফ্রিকা সেই লক্ষ্যে পৌঁছে যায় ৭ বল বাকি থাকতেই, জেতে ২ উইকেটে। ১১টি চার ও ৭টি ছয়ের সাহায্যে ১৩০ বলে ১৩৮ রান করেন ডেওয়াল্ড ব্রেভিস। চলতি বিশ্বকাপে এটি তাঁর দ্বিতীয় শতরান। উগান্ডা ম্যাচে ১০৪ রান করেছিলেন। এরপর আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর স্কোর ছিল যথাক্রমে ৯৬, ৯৭ ও ৬। গতকালের ইনিংস খেলার ফাঁকে তিনি ভেঙে দিলেন শিখর ধাওয়ানের রেকর্ড। শিখর ধাওয়ান ২০০৪ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে করেছিলেন ৭ ম্যাচে ৫০৫ রান, তিনটি শতরান ও ১টি অর্ধশতরান-সহ। ব্রেভিস করলেন ৬ ম্যাচে ৫০৬, ২টি শতরান-সহ। সর্বাধিক রান তাড়া করে জেতার নিরিখে দক্ষিণ আফ্রিকার এই জয়টি রইল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় স্থানে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+