ভারতকে ছেড়ে এবার ম্যাচ রেফারির অপসারণের দাবি পাকিস্তানের, নাহলে এশিয়া কাপ বয়কটের হুমকি

এশিয়া কাপ ঘিরে তৈরি হয়েছে নতুন এক বিতর্ক। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে টুর্নামেন্টের বাকি অংশ থেকে সরানো না হলে পাকিস্তান প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে। দুবাইয়ে ভারতের পাকিস্তান দলের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করার ঘটনার পরিপ্রেক্ষিতে এই দাবি করা হয়েছে।

রবিবার ভারত ৭ উইকেটে পাকিস্তানকে হারানোর পর থেকে এই বিতর্ক শুরু হয়েছে। ম্যাচ হেরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা করেছে যে, রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণ করা না হলে তারা টুর্নামেন্ট বয়কট করবে।

কিন্তু কেন পিসিবি রেফারিকে লক্ষ্য করছে? পাকিস্তানের দাবি, টসের সময় পাইক্রফট সক্রিয়ভাবে হস্তক্ষেপ করে দুই অধিনায়কের মধ্যে ঐতিহ্যবাহী করমর্দন বন্ধ করেন। সোমবার পিসিবি প্রধান মহসিন নকভি নিশ্চিত করেছেন যে, তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি লিখে পাইক্রফটের অপসারণ দাবি করেছেন।

অভিযোগ অনুযায়ী, পাইক্রফট টসের সময় পাকিস্তানের অধিনায়ক সলমন আলী আগাকে আলাদাভাবে ডেকে জানান যে, সূর্যকুমার তাঁর সঙ্গে হাত মেলাবেন না। তিনি ভারতীয় অধিনায়কের সঙ্গেও একই বিষয়ে কথা বলেছিলেন বলে জানা গিয়েছে। পাইক্রফট জিম্বাবুয়ের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার এবং এশিয়া কাপের জন্য নিযুক্ত দুই ম্যাচ রেফারির মধ্যে একজন।

বুধবার দুবাইয়ে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে পাকিস্তানের শেষ গ্রুপ ম্যাচে পাইক্রফটের রেফারি হিসেবে দায়িত্ব পালনের কথা রয়েছে। আইসিসি সূত্রে খবর, এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং সাধারণত এই ধরনের অনুরোধ গ্রহণ করা হয় না।

যদি পাকিস্তান বুধবারের ম্যাচ বয়কট করে, তাহলে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। বর্তমানে গ্রুপ 'এ'-তে দুটি ম্যাচের মধ্যে একটি জিতে পাকিস্তান দ্বিতীয় স্থানে রয়েছে। যদি তারা সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ম্যাচটি ছেড়ে দেয়, তবে সুপার ফোরে আয়োজক আমিরশাহী উঠে যাবে। কারণ প্রতিটি গ্রুপ থেকে কেবল শীর্ষ দুটি দল পরবর্তী পর্যায়ে এগোবে।

পহেলগাঁও হামলার প্রেক্ষিতে ভারত থেকে অনেক মহলের বয়কটের আহ্বানের মধ্যেই এই ম্যাচটি রবিবার অনুষ্ঠিত হয়। উত্তেজনা আরও বাড়ে যখন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ভারতের সাত উইকেটের জয়ের পর তার পাকিস্তানি প্রতিপক্ষ সলমন আলি আগার সঙ্গে হাত মেলাননি। ভারতীয় খেলোয়াড়েরাও কোনও পাকিস্তানি খেলোয়াড়ের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন।

বিতর্ক সেখানেই শেষ হয়নি। পাকিস্তান অধিনায়ক সলমন আলি আগা ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হননি। প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করা কি খেলার স্পিরিটের পরিপন্থী, এমন প্রশ্নের জবাবে ভারতীয় অধিনায়ক বলেন, "জীবনের কিছু জিনিস খেলাধূলার ঊর্ধ্বে।" এরপরই পাকিস্তান আরও ক্ষেপে গিয়ে অভিযোগের খাতা খুলে বসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+