বাইশ গজে ব্ল্যাক ম্যাজিক, পাকিস্তানের নতুন অভিযোগে চাঞ্চল্য ভারতীয় ক্রিকেটে
বাইশ গজে ল্যাজে গোবরে হয়ে ভারতীয় দলের কাছে হারতে হয়েছে পাকিস্তানকে।
বাইশ গজে ল্যাজে গোবরে হয়ে ভারতীয় দলের কাছে হারতে হয়েছে পাকিস্তানকে। তা নিয়ে নিজের ব্যর্থতা বা ভারতের পারফরম্যান্সের কৃতিত্ব না দিয়ে এক অভিনব অভিযোগ পাকিস্তান থিঙ্কট্যাঙ্কের।

দিন কয়েক আগেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের কাছে পর্যদুস্ত হয়েছিল পাকিস্তান। ভারতের ২৭২ রানের জবাবে ৬৯ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তানের জুনিয়র দল। ২০৩ রানের এই হার নাকি আদৌ ক্রিকেটীয় কারণে নয়। এমনটাই মত পাকিস্তানের ক্রিকেট ম্যানেজারের।
নাদিম খান জানিয়েছেন, 'আমরা আত্মবিশ্বাসী এই ম্যাচ খুব ক্লোজ ম্যাচ ছিল, কিন্তু যেভাবে ম্যাচ এগোল তত দেখা গেল ব্যাটিং ফেল করল, আমরা ৬৯ রানে অলআউট হয়ে গেলাম আমি অবাক কোনও ম্যাজিক স্পেল কাজ করল কিনা।' আর এই মন্তব্যকে ঘিরেই জল্পনা ছড়িয়েছে। এই ম্যাজিক বলতে কী বোঝাতে চেয়েছেন নাদিম খান তা নিয়েই প্রশ্নের ঝড়। ক্রিকেটেও দারুণ স্পেলকে ম্যাজিক স্পেল বলাই যায়। কিন্তু ক্রিকেটের বাইরের কোনও জাদুর কথা বোঝাতে চেয়েছেন নদিম এমনটাই মনে হচ্ছে।

নাদিম খান আরও বলেছেন যেন কোনও আইডিয়াইয়া পাওয়া যাচ্ছিল না কীভাবে চাপ ধরে রাখতে না পেরে পাকিস্তান কুঁকড়ে গেল। ১৯৯৯ সালে পাকিস্তান টেস্ট দলের সঙ্গে ভারত সফরে এসেছিলেন নাদিম খান। ভারতীয় দলের সাফল্যে ম্যাজিকের প্রভাব নিয়ে প্রশ্ন তুললেও রাহুল দ্রাবিড়কে ভূয়সী প্রশংসা করেছেন। কারণ পাকিস্তানে ম্যাচে হেরে যাওয়ার পর তাদের ড্রেসিং রুমে গিয়ে তাঁদের সান্ত্বনা দিয়েছিলেন।
তবে যেভাবে নাদিম খান ম্যাজিক বলে ব্ল্যাক ম্যাজিকের দিকে আঙুল তুলেছেন। তা নিয়ে কিন্তু খুশি নয় ভারতীয় ক্রিকেট মহল। পাকিস্তানের ক্রিকেট পারফরম্যান্স নিয়ে মন্তব্য না করে তাঁদের টিমটার ওপর জাদুটোনা করা -র অভিযোগ ভালো চোখে দেখছে না ভারতীয় ক্রিকেট মহল।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications