ICC Test Rankings: পাকিস্তান ৫৯ বছরে সবচেয়ে খারাপ জায়গায়, বাংলাদেশের কাছে সিরিজ হারায় চরম লজ্জার সম্মুখীন

ICC Test Rankings: পাকিস্তানের চরম দুঃসময়। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের নিরিখে। এই প্রথম তারা বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হারল। তাও নিজেদের দেশে হোয়াইটওয়াশ হতে হয়েছে।

যার প্রভাব পড়ল আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে। ৫৯ বছরে এই প্রথম সবচেয়ে খারাপ জায়গায় চলে গেল পাকিস্তান।

ICC Test Rankings

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট বাংলাদেশ জিতেছিল ১০ উইকেটে। দ্বিতীয় টেস্টে জয় এসেছে ৬ উইকেটে। বাংলাদেশ সিরিজের আগে শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান ছিল ষষ্ঠ স্থানে। এই সিরিজের পর বাংলাদেশ দুই ধাপ নেমে চলে গিয়েছে আটে।

পাকিস্তানের এই বিপর্যয়ে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে লাভবান হয়েছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। দুই দলই এক ধাপ করে উঠে ষথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানের দখল নিয়েছে। শ্রীলঙ্কার রেটিং ৮৩, ওয়েস্ট ইন্ডিজের ৭৭ এবং পাকিস্তানের ৭৬। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, ১২৪ রেটিং নিয়ে।

ভারত ১২০ রেটিং নিয়ে রয়েছে দুইয়ে। ইংল্যান্ড (রেটিং ১০৮), দক্ষিণ আফ্রিকা (রেটিং ১০৪) ও নিউজিল্যান্ড (রেটিং ৯৬) রয়েছে প্রথম পাঁচে। শ্রীলঙ্কা এখন ইংল্যান্ড সফরে রয়েছে। তিন টেস্টের সিরিজের প্রথম দুটিতেই হেরেছে। তৃতীয় তথা শেষ টেস্ট শুরু সেপ্টেম্বরের ৬ তারিখ থেকে।

বাংলাদেশ পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতলেও আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের দলগত অবস্থানে তাদের কোনও পরিবর্তন হয়নি। বাংলাদেশ নবম স্থানেই রয়েছে। বাংলাদেশের পরবর্তী টেস্ট সিরিজ ভারতের বিরুদ্ধে। ১৯ সেপ্টেম্বর থেকে সেই সিরিজ শুরু।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অবশ্য বাংলাদেশ চতুর্থ স্থানে উঠে এসেছে। বাংলাদেশের সাফল্যের হার বা পিসিটি ৪৫.৮৩। ভারত রয়েছে শীর্ষে (৬৮.৫২), দুইয়ে অস্ট্রেলিয়া (৬২.৫০), তিনে নিউজিল্যান্ড (৫০.০০)। এই তালিকাতেও আট নম্বরে পাকিস্তান (১৯.০৫)। পাকিস্তান চলতি আইসসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২টি টেস্টে জিতেছে, হেরেছে পাঁচটিতে। তাদের নীচে শুধু ওয়েস্ট ইন্ডিজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+