করাচিতে চতুর্থ টি-২০ ম্যাচে বিরাট কোহলির এই বিশ্ব রেকর্ড ভেঙে দিতে পারেন বাবর আজম
করাচিতে চতুর্থ টি-২০ ম্যাচে বিরাট কোহলির এই বিশ্ব রেকর্ড ভেঙে দিতে পারেন বাবর আজম
আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি রেকর্ড ভাঙার মুখে দাঁড়িয়ে রয়েছেন বাবর আজম। মাত্র ৯৭ রান প্রয়োজন বাবরের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে পঞ্চম ক্রিকেটার হিসেবে ৩০০০ রান পূর্ণ করার জন্য। এখনও পর্যন্ত পুরুষদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিন হাজারের বেশি রান করেছেন মার্টিন গাপ্টিল, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং পল স্টার্লিং।

বাবর যদি এই ৯৭ রান নিজের পরবর্তী দুই ইনিংসের মধ্যে করতে পারেন তা হলে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩০০০ রান সংগ্রহ করার নজির গড়বেন তিনি। এই মুহূর্তে দ্রুততম ৩০০০ রানের মালিক রান বিরাট কোহলি। ৮১ ইনিংস কোহলির লেগেছিল আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে তিন হাজার রান পূর্ণ করার জন্য। গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে এই কৃতিত্ব তিনি অর্জন করেছিলেন।
বর্তমানে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্রুততম ২০০০ রানের মালিক বাবর আজম। একা বাবরই নন, তাঁর যৌথ ভাবে এই নজির বাবরের সঙ্গে রয়েছে তাঁর ওপেনিং পার্টনার মহম্মদ রিজওয়ানেরও। উভয় ক্রিকেটারই ৫২ ইনিংস খেলেছিল এই কৃতিত্ব নিজেদের নামে করতে। রবিবার লাহোরে জন্মানো বাবর আজম চতুর্থ টি-২০ ম্যাচটি খেলবেন ইংল্যান্ডের বিরুদ্ধে সাত ম্যাচের সিরিজে। এই ম্যাচে তিনি যদি ৯৭ রান করতে পারেন তা হলে বিরাটের থেকে দুই ইনিংস কমেই দ্রুততম ৩০০০ রান পূর্ণ করবেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩১ রান করেন বাবর আজম। ওই ম্যাচে পরাজিত হয়েছিল তাঁর দল। পাকিস্তানের অধিনায়ক দ্বিতীয় ম্যাচে ৬৬ বলে ১১০ রানের অপরাজিত বিস্ফোরক ইনিংস খেলেন এবং পাকিস্তানকে সিরিজে সমতা ফেরাতে সাহায্য করেন। তৃতীয় টি-২০ ম্যাচে আবারও ব্যর্থ হন বাবর। মাত্র ৮ রান করেন তিনি। এশিয়া কাপের কথা বলেনি বাবরের ব্যাট। একে খারাপ ফর্ম তার উপর এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের ফলে নিজের দেশেই সমলোচিত হয়ে হয়েছে বাবর আজমকে। সম্প্রতি আইসিসি র্যাঙ্কিং-এ চারে নেমে গিয়েছেন তিনি। এই ম্যাচের শুরুতেও শীর্ষ স্থানে ছিলেন তিনি। ৪৩.২২ গড়ে ১২৯.৯৪ স্ট্রাইক রেটে ৭৮ টি-২০ ইনিংসে বাবর আজমের সংগ্রহ ২৯০৩ রান।












Click it and Unblock the Notifications