ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ বয়কটের ডাক দিলেন প্রাক্তন পাক উইকেটরক্ষক

ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ বয়কটের ডাক দিলেন প্রাক্তন পাক উইকেটরক্ষক

এশিয়া কাপ ২০২৩ যদি পাকিস্তানের মাটিতে আয়োজিত না হয় তা হলে টি-২০ বিশ্বকাপ ২০২২-এ সুপার ১২-এ ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ডাক দিলেন পাকিস্তানের প্রাক্তন উইকেটরক্ষক কামরান আকমল।

জয় শহারে মন্তব্যে নাখুশ পাকিস্তান:

জয় শহারে মন্তব্যে নাখুশ পাকিস্তান:

বিসিসিআই-এর ৯১ তম বার্ষিক সাধারণ সভার পর সংস্থার সচিব জয় শাহ জানিয়েছিলেন, নিরপেক্ষ ভেন্যুতে আয়োজিত হবে এশিয়া কাপ ২০২৩। যদিও পূর্বেই নির্ধারণ হয়ে গিয়েছিল এশিয়া কাপ ২০২৩ আয়োজন হবে পাকিস্তানে।

কী বলেছিলেন জয় শাহ:

কী বলেছিলেন জয় শাহ:

বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভার পর জয় শাহ সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, "নিরপেক্ষ জায়গার আয়োজিত করা হবে এশিয়া কাপ ২০২৩। আমাদের দল পাকিস্তানে সফর করবে কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার, ফলে এই বিষয়ে আমরা কিছু বলব না। কিন্তু ২০২৩ এশিয়া কাপ নিরপেক্ষ স্থানে আয়োজন করা হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" উল্লেখ্য, এশিয়া কাপ ২০২৩-এর আয়োজক দেশ ছিল পাকিস্তান।

শাহের মন্তব্যের প্রতিবাদে গর্বে উঠেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক কামরান আকমল:

শাহের মন্তব্যের প্রতিবাদে গর্বে উঠেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক কামরান আকমল:

পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক কামরান আকমল, সেই দেশের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভারত যদি নাও খেলে তবুও এশিয়া কাপ পাকিস্তানেই আয়োজন করা উচিৎ হবে। তিনি বলেছেন, "আমি মনে করি জয় শাহের মন্তব্য অপ্রত্যাশিত। পাকিস্তান বনাম ভারত ম্যাচে এ বারের এশিয়া কাপে উপস্থিত ছিলেন উনি। রাজনীতিকে নিজের রাাজনৈতিক প্রতিপক্ষের জন্যই তুলে রাখা উচিৎ ওনার, ক্রিকেটে টেনে আনার কোনও দরকার নেই। এশিয়া কাপ অবশ্যই পাকিস্তানে আয়োজিত হওয়া উচিৎ। যদি তা না হয় তা হলে যে কোনও স্তরে ভারতের বিরুদ্ধে খেলা উচিৎ নয় পাকিস্তানের, তা আইসিসি ইভেন্ট হোক, এশিয়া কাপ হোক কিংবা ২৩ অক্টোবরের ম্যাচ হোক।"

এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইউনিস খান:

এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইউনিস খান:

পাকিস্তান ক্রিকেট দলের সর্বকালের অন্যতম তারকা ইউনিস খান বলেছেন, "ওরা (বিসিসিআই) যদি নিজের সিদ্ধান্তে অনড় থাকে তা হলে সেটা আমাদের জন্য কোনও চিন্তার বিষয় হওয়া উচিৎ নয়। ভারত যদি এশিয়া কাপের জন্য পাকিস্তানে না আসে তা হলে আমাদেরও উচিৎ নয় ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ খেলতে যাওয়ার। আমাদের নিরপেক্ষ ভেন্যুতেও টুর্নামেন্ট আয়োজনেক ক্ষেত্রে সহমত হওয়া উচিৎ হবে না।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+