ভারতের বিরুদ্ধে বড়দের না পারা কাজ সম্পূর্ণ করতে মরিয়া পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ ক্রিকেটাররা
সিনিয়রদের ৫০ ওভারের বিশ্বকাপে চিরশত্রু ভারতকে একবারও হারাতে পারেনি পাকিস্তান। সেই ঘটনা যে তাদের কাছে অপমানজনক, তা পাকিস্তানের প্রায় সব প্রাক্তন ক্রিকেটারদের আক্ষেপের সুরেই বোঝা যায়।
সিনিয়রদের ৫০ ওভারের বিশ্বকাপে চিরশত্রু ভারতকে একবারও হারাতে পারেনি পাকিস্তান। সেই ঘটনা যে তাদের কাছে অপমানজনক, তা পাকিস্তানের প্রায় সব প্রাক্তন ক্রিকেটারদের আক্ষেপের সুরেই বোঝা যায়। কিন্তু সেই আক্ষেপের শরিক না হয়ে ইতিহাস পাল্টে ফেলার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররা। বিশ্বকাপে তাঁরা ভারতকে হারাবেন বলে শপথ নিয়েছেন।

আগামী ১৭ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে অংশ নেওয়া ১৬টি দলের মধ্যে ভারতকে অন্যতম শক্তিশালী বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ভারতকেই এই টুর্নামেন্ট জয়ের অন্যতম দাবিদারও ভাবা হচ্ছে। সেই দলকেই হারাবেন বলে হুংকার ছাড়লেন ধারেভারে অনেকটাই পিছিয়ে থাকা পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ দলের কোচ ইজাজ আহমেদ।
এই মুহূর্তে ভারত বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট শক্তি, তা স্বীকার করে নিয়েও ইজাজ আহমেদ বলেছেন, ভারতের বিরুদ্ধে খেলতে নামলে পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে অন্যরকম আবেগ কাজ করে। সেই ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে অন্যরকম ফ্যাক্টর কাজ করে বলেও জানিয়েছেন ইজাজ। সম্প্রতি বাংলাদেশে হয়ে যাওয়া এশিয়ান ইমার্জিং নেশন কাপের সেমিফাইনালে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলকে হারিয়েছিল পাকিস্তান। সেই স্মৃতি উস্কে বিশ্বকাপেও পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ দল ভারতকে হারাবে বলে দাবি কোচ ইজাজ আহমেদের।












Click it and Unblock the Notifications