পাকিস্তানের ব্যাটার মাথায় বল লাগায় লুটিয়ে পড়লেন নেটে, ভারতের বিরুদ্ধে নামার আগে চিন্তায় বাবররা

টি ২০ বিশ্বকাপে রবিবার ভারত-পাকিস্তান দ্বৈরথ। তার আগে বাবর আজমদের চিন্তা বাড়ল শান মাসুদের চোট নিয়ে। আজ মেলবোর্নে নেট প্র্যাকটিসে ব্যাটিংয়ের সময় মাথায় চোট লাগে মাসুদের। সেখানেই লুটিয়ে পড়েন। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। সেখানে স্ক্যান করানো হবে।

পাকিস্তানের ব্যাটার মাথায় বল লাগায় লুটিয়ে পড়লেন নেটে

(ছবি- শান মাসুদের ইনস্টাগ্রাম)

পাকিস্তানের বাঁহাতি ব্যাটার তিনে ব্যাট করেন। মহম্মদ নওয়াজের একটি বল তাঁর মাথায় লাগে। সোশ্যাল মিডিয়ায় মাসুদের চোট পাওয়ার পরবর্তী সময়ের ছবি ও ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চোট লাগার পর মাটিতে মিনিট পাঁচ-সাত শুয়েই ছিলেন মাসুদ। দুর্ঘটনায় হতচকিত হয়ে খারাপ কিছুর আশঙ্কা করেন খোদ নওয়াজ। কনকাসনের আশঙ্কায় ফিজিও-সহ মেডিক্যাল স্টাফেরাও ছুটে যান। দ্রুত পৌঁছে যান সতীর্থরাও। ফিজিও শান মাসুদের চোট পরীক্ষা করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

হাসপাতালে এমআরআই স্ক্যান করানো হবে বলে জানা যাচ্ছে। তার উপর নির্ভর করবে টি ২০ বিশ্বকাপে মাসুদের ভবিষ্যৎ। জানা যাচ্ছে, বলটি মাসুদের মাথার ডান দিকে লেগেছিল। ভারতের বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে মাসুদের নাম নিশ্চিতই ছিল। যদিও পরিবর্তিত পরিস্থিতিতে কী হবে তা কেউ বলতে পারছেন না। মাসুদ খেলতে না পারলে তিনে ফখর জামানেই আস্থা রাখতে হতে পারে বাবর আজমদের। সোশ্যাল মিডিয়ায় মাসুদের আরোগ্য কামনা করে বার্তা দিচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। তাঁদের প্রার্থনা, এই চোট যেন গুরুতর কিছু না হয়।

ভারতের বিরুদ্ধে ম্য়াচের আগে আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পুরোদমে প্রস্তুতি সারছিল পাকিস্তান। সাবলীলভারে কভার ড্রাইভ মারতে দেখা গিয়েছে অধিনায়ক বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের। যদিও সেই অনুশীলন চলাকালীন নওয়াজের বাউন্সার ধরাশায়ী করল মাসুদকে। মনে করা হচ্ছে, তিনি ভারতের বিরুদ্ধে রবিবারের ম্যাচে নামতে পারবেন না। টি ২০ বিশ্বকাপ থেকেই ছিটকে যাবেন কিনা তা নির্ভর করবে স্ক্যান রিপোর্টের উপরেই। ৩৩ বছরের মাসুদ পাকিস্তানের হয়ে ২৫টি টেস্টে ১৩৭৮ রান করেছেন, চারটি শতরান ও ৬টি অর্ধশতরান রয়েছে। ৫টি একদিনের ম্যাচে ১১১ রান করেছেন, ১২টি টি ২০ আন্তর্জাতিকে ২২০ রান করেছেন। দুটি টি ২০ আন্তর্জাতিক অর্ধশতরান রয়েছে। টি ২০ কেরিয়ারে ১২৯ ম্যাচে ১টি শতরান ও ২২টি হাফ সেঞ্চুরি-সহ ৩২১৬ রান করেছেন। টি ২০ ক্রিকেটে বোলিং না করলেও টেস্টে তাঁর ২টি উইকেটও রয়েছে। টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ব্রিসবেনে ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেন করতে নেমে ২২ বলে ৩৯ রানের ইনিংস খেলেন মাসুদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+