ভারত-আফগানিস্তান ম্যাচের তদন্ত দাবি! ভুয়ো অভিযোগের পাল্টায় হেরে ভূত পাকিস্তানের নেটিজেনরা
টি ২০ বিশ্বকাপে ভারত আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে ৬৬ রানে। বলা ভালো, একপেশে ম্যাচ হয়েছে। আর তাতেই সবচেয়ে হতাশ পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। হাতে ফোন থাকায় সোশ্যাল মিডিয়ায় কিছু লিখতে হবে। আর তা করতে গিয়েই ভারত-আফগানিস্তান ম্যাচে গড়াপেটার অভিযোগ করে বসলেন পাক নেটিজেনরা। পাল্টা জবাবে পাকিস্তানকে হারিয়ে ভূত করে দিয়েছে ভারত।

পাকিস্তানের এক নেটাগরিক টুইটে লেখেন, নেট রান রেট পজিটিভে আনতে ভারতের জয়ের জন্য দরকার ছিল ৬৩, সেখানে জয় এল ৬৬ রানে! কী হিসেব করেই না খেলেছে ভারত! আফগানিস্তানকে বিশ্বাসঘাতক বলতেও দ্বিধা করেননি পাক নেটাগরিকরা। তাঁদের অভিযোগ, ইচ্ছা করেই ভারতের কাছে ম্যাচ হেরেছে আফগানিস্তান। বক্তব্যের সমর্থনে আফগান ফিল্ডারের বাউন্ডারির ধারে চার বাঁচাতে না ছবির ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, ফিক্সড! আইপিএলে সুযোগের লোভে আফগান ক্রিকেটাররা ভারতকে ম্যাচ ছেড়ে দিয়েছে বলেও অভিযোগ করেছেন ওয়াজাহাত কাজমি নামের এক সাংবাদিক-সঞ্চালক।
On Waseem Badami's Har Lamha Purjosh!#INDvsAFG #Fixed #Fixing #FixedMatch #Shame #T20WorldCup pic.twitter.com/Zfrqb6rVcm
— Wajahat Kazmi (@KazmiWajahat) November 3, 2021
1- Mujeeb droped
— عامر خان (@Aamir_k2) November 3, 2021
2- Qais and noor not played .
3- Nabi bowled only one over!
4- Rashid Khan bowling one over spells.
5- Afghan players dropping easy catches.
6- misfield and easy fours.
7- Bowlers giving too width to hit boundaries.
Well paid India I mean well played.😜#fixed pic.twitter.com/evcwxnsRuB
100% out of 200% fixed match
— Muhammad Haseeb (@MiND_GamR) November 3, 2021
Just look at the way Afghanistan bowl at the same line in which they are hitting sixes and fours #fixed#AFGvsIndia
Just compare bowling line of today and previous matches pic.twitter.com/qH1joMVpGJ
একজন লিখেছেন, আফগানিস্তানের বোলাররা চার-ছক্কা হজম করলেও একই লাইন, লেংথে বল করে যাচ্ছেন। ফলে ১০০ শতাংশ ম্যাচ গড়াপেটা হয়েছে। মুজিব উর রহমানকে না নামানো, মহম্মদ নবির মাত্র এক ওভার বল করার মধ্যেও রহস্যের গন্ধ পাচ্ছেন অনেকে। #FixedIndvsAfg হ্যাশট্যাগে নানা মিম বানিয়ে টুইট করা হয়েছে। আইসিসির এই ম্যাচ নিয়ে তদন্তের দাবিও তোলা হয়েছে।
Shame on India and Afg for fixing the gentlemen's game. @ICC should conduct an investigation for this fixed match #INDvsAFG
— Zeeshan (@ZeeshanNaqvi_) November 3, 2021
इस एक रिप्लाई पर 7,8 पाकिस्तानियो ने ब्लॉक कर दिया।🤣🤣🤣🤣 https://t.co/eIJmG5mhqi pic.twitter.com/tC95MfCgPY
— सोन पापड़ी 😋 (@VImvinit007) November 4, 2021
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভারত ও নিউজিল্যান্ডকে একযোগে বিঁধতে গিয়ে প্রবল ট্রোলিংয়ের মুখে পড়েছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ফেডারেল মিনিস্টার ফাওয়াদ চৌধুরি। চলতি বিশ্বকাপ চলাকালীন তিনি বারবার হাস্যকর কথা বলে সমালোচিত হচ্ছেন। এদিনও সমালোচিত হলেন। পাকিস্তানে গিয়েও একটিও ম্যাচ না খেলে সফর বাতিল করে রাওয়ালপিণ্ডি থেকে ফিরে গিয়েছিল নিউজিল্যান্ড। চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে সেই ক্ষতে কিছুটা প্রলেপও দিতে সক্ষম হয়েছে বাবর আজমের দল। তবে নিউজিল্যান্ডের সফর বাতিলের অস্বস্তি যে কাটাতে পারেনি তা পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদের এদিনের টুইটে পরিষ্কার। তিনি লিখেছেন, ভারত সেমিফাইনালে যেতে পারে যদি তারা কিছু ভুয়ো ই-মেল পাঠায় এবং নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে নিউজিল্যান্ড সংযুক্ত আরব আমিরশাহী ছেড়ে চলে যায়!
It’s difficult to captain one side, and we have Virat Kohli captaining both sides.
— Muhammad Arslan Ashraf 🏏 (@arslandot) November 3, 2021
Legend 🙌🙌
Listen carefully guiding Nabi what they should do after winning toss.
Such a shame
.#fixed #matchfixed #Afghanistan #india #afg #ind #Captaincy #INDvsAFG #AFGVSIND #ViratKohli pic.twitter.com/Fg0YjoO50S
পাল্টা জবাব দিয়েছেন ভারতের নেটাগরিকরা। তাঁদের কেউ লিখেছেন এটা পাকিস্তান নয়, সংযুক্ত আরব আমিরশাহী। পাকিস্তানের মতো সেখানে খালি বোমা ফাটে না। সংযুক্ত আরব আমিরশাহী নিরাপদ দেশ। সঙ্গে বার্নলের ছবি দিয়ে তা দিনে তিনবার করে মালিশ করার পরামর্শ দেওয়া হয়েছে ফাওয়াদকে। আরেক নেটাগরিক হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ইনি আবার পাকিস্তানের ক্যাবিনেট মিনিস্টার! এ কারণেই পাকিস্তানকে মিম কান্ট্রি বলা হয়। এভাবেই পাকিস্তানের নেটাগরিকদের ভিত্তিহীন অভিযোগ ও মিমের জবাব সমুচিত উপায়েই দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ভারতের ক্রিকেট-ভক্তরা।












Click it and Unblock the Notifications