ভারতের জামাই হচ্ছেন পাকিস্তানের ফাস্ট বোলার হাসান আলি
ভারতের জামাই হচ্ছেন পাকিস্তানের ফাস্ট বোলার হাসান আলি
প্রাক্তনী জাহির আব্বাস, মহসিন খান, শোয়েব মালিকের পথেই হাঁটতে চলেছেন পাকিস্তানের ফাস্ট বোলার হাসান আলিও। বিয়ে করতে চলেছেন ২৫ বছরের স্পিড স্টার। বিয়ে করছেন এক ভারতীয় তরুণীকে।

সূত্রের খবর, হরিয়ানার মেওয়াতের বাসিন্দা শামিমা আর্জুকে আগামী ২০ অগাস্ট নিকাহ করবেন হাসান। দুবাইয়ের আটলান্টিস পাম হোটেলে বিয়ের অনুষ্ঠান আয়োজিত হবে। পাকিস্তানের পেস ব্যাটারির গৃহিনী হতে চলা এই রমণী বিটেক ডিগ্রিধারী ও জেট এয়ারওয়েজের প্রাক্তন কর্মী। বর্তমানে শামিমা আর্জু এমিরেটস এয়ারলাইনসে কর্মরত বলে জানা গিয়েছে।
২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফির ৫ ম্যাচে ১৩ উইকেট নেওয়া হাসান আলি ওই টুর্নামেন্টের পর থেকে পাকিস্তান দলের নিয়মিত সদস্য হয়ে যান। যদিও ২০১৯ বিশ্বকাপ খুব সুখে কাটেনি পাক পেস তারকার। টুর্নামেন্টে মাত্র চার ম্য়াচ খেলার সুযোগ পান হাসান। মাত্র ২ উইকেট নেন তিনি। উল্টে ১২৮-র গড়ে প্রচুর রানও দেন হাসান আলি।












Click it and Unblock the Notifications