ICC World Test Championship: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারল পাকিস্তান, কেন সুবিধা ভারতের?

ইংল্যান্ডের কাছে ফের টেস্টে পরাজয়ের সম্মুখীন পাকিস্তান। এবার মুলতান টেস্ট বেন স্টোকসের দল জিতে নিল একদিন বাকি থাকতেই। তিন টেস্টের সিরিজের দ্বিতীয় টেস্ট ২৬ রানে জিতে আপাতত ইংল্যান্ড সিরিজে এগিয়ে ২-০ ব্যবধানে। পাকিস্তানের উপর্যুপরি পরাজয়ে সুবিধা হয়ে গেল ভারতের।

ইংল্যান্ডের কাছে পাকিস্তানের সিরিজ হারে সুবিধা ভারতের

মুলতান টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে তুলতে হতো ৩৫৫ রান। গতকাল তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের স্কোর ছিল ৪ উইকেটে ১৯৮। সাউদ শাকিল ৫৪ ও ফাহিম আশরাফ ৩ রানে অপরাজিত ছিলেন। আজ ৩২৮ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। শাকিল আটটি চারের সাহায্যে ২১৩ বলে ৯৪ রান করে আউট হন। মহম্মদ নওয়াজ করেন ৪৫। আঘা সলমন ৩১ বলে ২০ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের শেষ পাঁচটি উইকেট পড়ে ৩৮ রানের ব্যবধানে। মার্ক উড চারটি, অলি রবিনসন ও জেমস অ্যান্ডারসন দুটি করে উইকেট দখল করেন। জ্যাক লিচ ও জো রুট পেয়েছেন একটি করে উইকেট। রুট বিশ্বের তৃতীয় ক্রিকেটার যার টেস্টে ১০ হাজারের বেশি রান ও ৫০টি উইকেট রয়েছে।

ইংল্যান্ডের কাছে দেশের মাটিতে টেস্ট সিরিজ হারায় পাকিস্তানের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল। সুবিধা হয়ে গেল ভারতের। কেন না, পাকিস্তানকে এখন শনিবার থেকে শুরু হতে চলা তৃতীয় টেস্টে জিতলেই হবে না, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও জিততে হবে। তারপরও পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকতে নির্ভর করতে হবে অন্য টেস্টের ফলাফলগুলির দিকে। ভারত বুধবার থেকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে। দুই টেস্টের সিরিজে ফেভারিট হিসেবেই নামবে গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রানার-আপরা। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথেরই সম্ভাবনা উজ্জ্বল।

অস্ট্রেলিয়া পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে, জয়ের শতকরা হার ৭৫ শতাংশ। তার পরেই রয়েছে দক্ষিণ আফ্রিকা, তাদের সাফল্যের শতকরা হার ৬০ শতাংশ। শ্রীলঙ্কা রয়েছে তিনে, তবে তাদের আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সম্ভাবনা নেই। চারে থাকা ভারতের সাফল্যের শতকরা হার ৫২.০৮ শতাংশ। ভারতের বাংলাদেশের বিরুদ্ধে দুটি এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে চারটি টেস্ট বাকি। ফলে ভারতের দুই নম্বরে উঠে আসা স্রেফ সময়ের অপেক্ষা। অস্ট্রেলিয়া দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে ভারতে আসবে। ইংল্যান্ড ছয়ে নামিয়ে দিল পাকিস্তানকে (জয়ের শতকরা হার ৪২.৪২ শতাংশ)। ইংল্যান্ড উঠে এসেছে পাঁচে, জয়ের শতকরা হার ৪৪.৪৪ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+