Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উমরানকে বড় চ্যালেঞ্জ পাকিস্তানের উঠতি স্পিডস্টারের! টার্গেটে বিরাটও, কাঁপাচ্ছেন পিএসএল

উমরান মালিকের ঘণ্টায় ১৫৭ কিলোমিটার বেগে বলের রেকর্ড ভেঙে দিতে চান পাকিস্তান সুপার লিগে নজর কাড়া স্পিডস্টার ইহসানুল্লাহ। টার্গেট বিরাট কোহলির উইকেটও।

পাকিস্তান থেকে উঠে এসেছেন একের পর এক স্পিডস্টার। সেই তালিকায় নবতম সংযোজন ইহসানুল্লাহ। পাকিস্তানের জাতীয় দলে এই স্পিডস্টার এখনও জায়গা করে নিতে পারেননি। তবে বছর ২০-র এই পেসার এবার পাকিস্তান সুপার লিগে যেভাবে বোলিং করছেন তাতে জাতীয় দলের দরজা খুলে যাওয়া অসম্ভব নয়। তারই মধ্যে জানালেন, ভাঙতে চান উমরান মালিকের রেকর্ড।

উমরানকে বড় চ্যালেঞ্জ পাকিস্তানের উঠতি স্পিডস্টারের

পাখতুনখাওয়ার সোয়াত জেলার বাসিন্দা ইহসানুল্লাহ। খেলছেন মুলতান সুলতান্সের হয়ে। এই দলের অধিনায়ক মহম্মদ রিজওয়ান। যে ছন্দে তিনি বোলিং করছেন তাতে এই পেসারের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী পাকিস্তানের ক্রিকেট ভক্তরা। শুধু উইকেটই নিচ্ছেন তা নয়, তাঁর গতিতে অস্বস্তিতে পড়ছেন তাবড় ব্যাটাররা। ডানহাতি এই ফাস্ট বোলার ইতিমধ্যেই পিএসএলে ১২ উইকেট তুলে নিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭টি ম্যাচে ২২টি উইকেট রয়েছে। লিস্ট এ-তে ১১টি ম্যাচে উইকেট নিয়েছেন ২৫টি। টি ২০ ম্যাচ খেলেছেন ১৩টি, তাঁর উইকেটের সংখ্যা ২০। চলতি বছরই তাঁর অভিষেক হয়েছে প্রথম শ্রেণির ক্রিকেটে। র পেস মুগ্ধ করছে নির্বাচকদের। এবার এশিয়া কাপ ও বিশ্বকাপ রয়েছে। তাতে ইহসানুল্লাহকে খেলিয়ে পাকিস্তান চমক দেবে কিনা সেটা দেখার। ইতিমধ্যে নিজের টার্গেটও ঠিক করে ফেলেছেন এই স্পিডস্টার।

কোয়েট্টা গ্ল্যাডিয়েটরসের বিরুদ্ধে ইহসানুল্লাহ ৫ উইকেট দখল করেছেন মাত্র ১২ রান খরচ করে। জেসন রয়, সরফরাজ আহমেদ, নাসিম শাহ, ইফতিখার আহমেদ, উমর আকমলকে সেই ম্যাচে তিনি আউট করেছিলেন। সরফরাজকে যে বলটিতে তিনি আউট করেছিলেন সেটি ছিল ঘণ্টায় ১৫০.৪ কিলোমিটার গতির। তার ঠিক পরের ম্যাচেই পেশোয়ার জালমির বিরুদ্ধে তিনি পাকিস্তানের অধিনায়ক বাবর আজম-সহ তিন ব্যাটারকে প্যাভিলিয়নে পাঠান। ৩.৫ ওভারে ২৪ রান খরচ করে তিনি তুলে নেন তিনটি উইকেট।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে ইহসানুল্লাহকে দলে নিয়েছিলেন অন্তর্বর্তী নির্বাচক কমিটির সদস্য তথা পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আবদুর রজ্জাক। তিনি বিশ্বাস করেন, ইহসানুল্লাহ ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে বল করতে সক্ষম। সেই লক্ষ্য রয়েছে পাকিস্তানের এই স্পিডস্টারেরও। তিনি এক সাক্ষাৎকারে বলেন, অবশ্যই চেষ্টা করব। প্রথম চেষ্টা থাকবে উমরান মালিক যে ঘণ্টায় ১৫৭ কিলোমিটার বেগে বল করেছেন, সেটি ছাপিয়ে যেতে। উমরানের নজির ভেঙে আমার পরের লক্ষ্যই থাকবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে বল করা। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, কার উইকেট সবচেয়ে খুশি করবে? বাবর আজমকে আউট করা পাক স্পিডস্টার এবার নিতে চান বিরাট কোহলির উইকেটটি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+