Champions Trophy: বিসিসিআইকে চাপে ফেলতে গিয়ে বেকায়দায় পিসিবি, চ্যাম্পিয়ন্স ট্রফি সরতে পারে পাকিস্তান থেকে!
বিশ্বকাপ পর্ব মিটতে না মিটতেই চর্চায় চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। যেহেতে আয়োজক দেশের নাম পাকিস্তান। তাই টুর্নামেন্ট নিয়ে জল ঘোলা হবে তা ছিল সহজেই অনুমেয়। কিন্তু বছর খানেক আগে থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে বিতর্ক তুঙ্গে।
সাম্প্রতিক সময়ে এশিয়া কাপের আয়োজন নিয়েও বিতর্ক কম হয়নি। ভারত পাকিস্তানে গিয়ে খেলতে রাজী হয়নি। টুর্নামেন্টের চারটি ম্যাচ পাকিস্তানে হলেও, ভারতের সব ম্যাচ সহ টুর্নামেন্টের বাকি অংশ অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায়। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন থেকেও বঞ্চিত হতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বা আইসিসি এখনও পর্যন্ত পিসিবির সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন সংক্রান্ত কোনও চুক্তি স্বাক্ষর করেনি। একাধিক সূত্র অনুসারে জানা গিয়েছে , পিসিবি প্রধান জাকা আশরফ এবং সিওও সালমান নাসের কয়েক সপ্তাহ আগে আমেদাবাদে আইসিসির এক্সিকিউটিভ বোর্ডের সঙ্গে বিশেষ বৈঠকে করেছিলেন। সেখানেই পাকিস্তানে ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথাবার্তা হয়েছে।
কিন্তু বিগত কয়েকদিনে পরিস্থিতি আবার অন্য দিকে মোড় নিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন সংবাদ সংস্থার খবর অনুসারে, পাকিস্তান নয় সংযুক্ত আরব আমীরশাহী হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক। আবার উঠে আসছে হাইব্রিড মডেলের কথাও। ঠিক যেমনটা এশিয়া কাপের ক্ষেত্রে হয়েছিল।
ভারত-পাকিস্তানের কূটনৈতিক যা সম্পর্ক তাতে ভারতীয় দল আদৌও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবিও জানে বিষয়টি। ফলে এখন থেকেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির উপর চাপ বাড়াতে শুরু করেছে তারা।
এশিয়া কাপের মতোই যদি ভারতীয় দল মেগা এই টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে যেতে অস্বীকার করে তারজন্য এখন থেকেই আইসিসি কাছে দরবার শুরু করে দিয়েছেন পিসিবি কর্তারা। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে ভারত, পাকিস্তান সফরে না আসে তাহলে ক্ষতিপূরণের দাবিও ইতিমধ্যেই পিসিবির তরফে করা হয়েছে আইসিসির কাছে।
পাকিস্তানে নিরাপত্তা একটা বড় ইস্যু। তারজন্য পিসিবি কর্তারা আইসিসির কাছে আন্তের্জাতিক কোনও নিরপেক্ষ নিরাপত্তা সংস্থাকে ভার দেওয়ারও আবেদন জানিয়েছেন। যদিও এই টুর্নামেন্ট নিয়ে এখনও মুখ খোলেনি বিসিসিআই। কারণ পাকিস্তানে দল পাঠাতে গেলে কেন্দ্রীয় সরকারের অনুমোদন লাগবে।












Click it and Unblock the Notifications