চাপের মুখেও সুর চড়াচ্ছে পাকিস্তান, পিসিবি চেয়ারম্যানের মুখে ফের বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি
এশিয়া কাপ আয়োজন নিয়ে অনড় পাকিস্তান। বিগত কয়েক সপ্তাহ ধরেই এশিয়া কাপ আয়োজন নিয়ে জটিলতা অব্যাহত। চাপের মুখে পড়েও হাল ছাড়তে নারাজ পিসিবি। এবার আরও এক ধাপ এগিয়ে সুর আরও চড়ালেন পৃথিবী চেয়ারম্যান নাজম শেট্টি। এশিয়া কাপ আয়োজনের সত্ত্ব হারালে পাকিস্তান যে বিশ্বকাপের বয়কট করতে পারে তারও আভাস দিয়ে রাখলেন পাক বোর্ডের শীর্ষ কর্তা।
দেশীয় একটি চ্যানেলে ইন্টারভিউতে পিসিবির চেয়ারম্যান একদিনের বিশ্বকাপ বয়কটের আভাস দিয়েছেন।নাজম শেট্টি জানিয়েছেন, 'বিসিসিআই চাইছে এশিয়া কাপের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হোক, ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত ভারসাম্য রেখে সিদ্ধান্তে আসা। যাতে ভবিষ্যতে কোনও জটিলতা না থাকে।'

আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলা এশিয়া কাপের ভেন্যুর নিয়ে চূড়ান্ত জটিলতা চলছে। ভারতের সঙ্গে সুর মিলিয়ে শ্রীলঙ্কা বাংলাদেশ ক্রিকেট বোর্ডও জানিয়ে দিয়েছে পাকভূমিতে তারা এশিয়া কাপ খেলতে যাবে না।

প্রতিদিনই তাঁরা নিত্যনতুন দাবি জানাচ্ছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলর কাছে। প্রথমে তাঁদের প্রস্তাব ছিল শুধু মাত্র ভারতের খেলা নিরপক্ষে ভেন্যুতে হোক। তারপর তাঁরা দাবি জানাল অন্তত প্রথম চারটি রাউন্ডের খেলা তাদের দিতে হবে।শুধু তাই নয়, পাক বোর্ড প্রধান এটাও জানিয়েছেন এই নতুন মডেলও যদি এশীয় ক্রিকেট কাউন্সিল খারিজ করে দেয়, তা হলে পাকিস্তান এশিয়া কাপ খেলবে না। এশীয় ক্রিকেট কাউন্সিল ছেড়েও বেরিয়ে যাবে।

এশিয়া কাপের সঙ্গে পিসিবি প্রবলভাবে জুড়ে নিয়েছেন বিশ্বকাপের ইস্যুটিকেও। আগামী অক্টোবর মাসে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর।
ভারতের খেলতে আশা নিয়ে প্রথম থেকেই টালবাহানা করছে পাকিস্তান। এই পরিস্থিতিতে পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, আমরা ভারতের নিরাপত্তা নিয়ে চিন্তিত আছি দেখা যাক আমাদের ম্যাচগুলি ঢাকা, মীরপুর, সংযুক্ত আরব আমিরশাহী বা শ্রীলঙ্কাতে পড়ে কিনা।'
ভারত বা পাকিস্তানের ক্রিকেটের সঙ্গে দুই দেশের কূটনীতি প্রবলভাবে জড়িয়ে থাকে। এই কথা ভালোই জানে আইসিসি। দুই দেশের সরকারের সবুজ সংকেত ছাড়া যে ক্রিকেট বোর্ড কোনও সিদ্ধান্ত নেবে না, তাও বিলঙ্খন জানে আইসিসি।












Click it and Unblock the Notifications