বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না পাকিস্তান

পাকিস্তান ক্রিকেট বোর্ড বলছে, ২০১১-১২ এবং ২০১৫ তে দুই দফা বাংলাদেশ সফর করেছে পাকিস্তান। কিন্তু এর মধ্যে কোন ফিরতি ট্যুরে যায়নি বাংলাদেশ।

জুলাই-অগাস্টে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে আর একটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশে আসছে না পাকিস্তান।

পিসিবি জানিয়েছে, দুইদেশের পারস্পরিক সম্মতিতে অনির্দিষ্টকালের জন্য সিরিজ স্থগিত করা হয়েছে।

পিসিবি চেয়ারম্যান শাহারিয়ার খান ক্রিকইনফোকে বলেছেন, ২০১১-১২ এবং ২০১৫তে দুই দফা বাংলাদেশ সফর করেছে পাকিস্তান।

কিন্তু এর মধ্যে কোন ফিরতি ট্যুরে যায়নি বাংলাদেশ।

এ বছর বাংলাদেশ পাকিস্তানে খেলতে যেতে পারে কিনা, সে আলোচনা কোন ফলাফল ছাড়া শেষ হওয়ায়, তৃতীয় সফরটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন, মি খান।

পিসিবি বাংলাদেশকে দুটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু বিসিবি তা নাকচ করে দিয়েছে বলে জানাচ্ছে ক্রিকইনফো।

বাংলাদেশ সর্বশেষ ২০০৭-০৮ সালে পাঁচটি ওয়ানডে খেলতে পাকিস্তান সফর করেছিল।

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+