ইংল্যান্ডের বিরুদ্ধে জ্বলে উঠল পাকিস্তানের ব্যাটিং, উঠল ৩৪৮ রান

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হওয়া ব্যাটিং বিপর্যয়ের শোধ যেন ইংল্যান্ডের বিরুদ্ধেই পুষিয়ে নিল পাকিস্তান।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হওয়া ব্যাটিং বিপর্যয়ের শোধ যেন ইংল্যান্ডের বিরুদ্ধেই পুষিয়ে নিল পাকিস্তান। প্রমাণ করল, বিশ্বকাপে কেন তাদের ব্যাটিং লাইন আপকে অন্যতম সম্ভাবনাময় হিসেবে ধরছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ইংল্যান্ডের বিরুদ্ধে জ্বলে উঠল পাকিস্তানের ব্যাটিং

ঝকঝকে দলগত ব্যাটিং পারফরম্যান্সের দৌলতে ৫০ ওভারে এখনও পর্যন্ত এই বিশ্বকাপের সেরা, ৩৪৮ রান তুলতে সক্ষম হল পাকিস্তান। এরপর বিশ্বকাপের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়কে একটি খারাপ দিন বলেই বর্ণনা করছেন পাক ক্রিকেট ফ্যানরা। বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডে ওয়ান ডে সিরিজ খেলার অভিজ্ঞতা এই ম্যাচে পাকিস্তানের ব্যাটম্যানদের ভীষণভাবে সাহায্য করেছে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ট্রেন্ট ব্রিজে টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়ে হয়তো ভুলই করেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে ক্রিজে নামা পাক ওপেনার ইমাম-উল-হক ও ফাকার জামানের জুটিতে ওঠে ৮২ রান। ৩৬ রান করে মইন আলির বলে আউট হন ফাকার। মইন আলির বলেই তুলে মারতে গিয়ে সাজঘরের রাস্তা ধরেন ইমাম। এরপর বাবর আজমের সঙ্গে অভিজ্ঞ মহম্মদ হাফিজের পার্টনারশিপ পাকিস্তানকে ১৯৯ রানে পৌঁছে দেয়। ৬৩ রান বানিয়ে মইন আলির বলে আউট হন বাবর। ৬২ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে মার্ক উডের বলে আউট হন হাফিজ। মারেন ৮টি চার ও ২টি ছয়।

অধিনায়ক সারফারাজ আহমেদের ব্যাট থেকে আসে ঝকঝকে ৪৪ বলে ৫৫ রান। শেষ বেলায় আসিফ আলি (১৪), হাসান আলি (১০), শাদাব খানরা (১০) পাকিস্তানের স্কোর ৩৪৮-এ নিয়ে গিয়ে দাঁড় করান। ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নেন স্পিনার মইন আলি, পেসার ক্রিস ওকস। ২টি উইকেট নেন মার্ক উড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+