ক্যারিবিয়ান বোলারদের দাপটে দিশেহারা পাকিস্তান

ক্যারিবিয়ান বোলারদের দাপটে দিশেহারা পাকিস্তান।

পাকিস্তানের যে ব্যাটিং লাইন-আপকে বিশ্বকাপের অন্যতম সম্ভাবনাময় বলে ধরা হচ্ছিল, তারাই ওয়েস্ট ইন্ডিজের ভয়ঙ্কর বোলিং আক্রমণের সামনে কার্যত আত্মসমর্পণ করল। ২২ ওভারেই গুটিয়ে গেল পাক ইনিংস। ওয়েস্ট ইন্ডিজকে টেনেটুনে ১০৬ রানের লক্ষ্য দিলেন সারফারাজ আহমেদরা।

ক্যারিবিয়ান বোলারদের দাপটে দিশেহারা পাকিস্তান

ট্রেন্ট ব্রিজের স্যাঁতস্যাঁতে পরিবেশে টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। অধিনায়কের ভরসাকে সম্মান দিয়ে আবহাওয়ার সম্পূর্ণ ফায়দা তোলেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। তিন ওভারের মাথায় মাত্র ২ রান করে শেলডম কটরেলের বলে উইকেটরক্ষক শাই হোপের গ্লাভসে ক্যাচ দিয়ে আউট হন ইমাম-উল-হক। এরপর পাকিস্তানের আরো এক ওপেনার ফাকার জামান এবং ওয়ান ডাউন বাবর আজাম খেলা ধরার চেষ্টা করলেও কেউই ২২ রানের বেশি এগোতে পারেননি। আন্দ্রে রাসেলের বলে বোল্ড হন ফাকার এবং ওশেন থমাসের বলে উইকেটরক্ষক শাই হোপের গ্লাভসে ধরা পড়েন বাবর। তাঁরা ছাড়া মহম্মদ হাফিজ (১৬) ও ওয়াহাব রিয়াজ (১৮) কোনোমতে দুই অঙ্ক পেরোতে সক্ষম হন।

ক্যারিবিয়ান বোলারদের পেস, বাউন্স এবং সুইংয়ে দিশেহারা দেখিয়েছে সম্ভাবনাময় হারিস সোহেল (৮), অধিনায়ক সারফারাজ আহমেদ (৮), ইমাদ ওয়াসিম (১), শাদাব খানদের (০)। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বাধিক ৪ উইকেট নেন ওশেন থমাস। ম্যাচে ৩ ও ২ উইকেট নেন যথাক্রমে ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার ও আন্দ্রে রাসেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+