ICC ODI rankings: একদিনের ক্রম তালিকায় বিরাট পরিবর্তন, শীর্ষে পাকিস্তান, ভারত কত নম্বরে?

এশিয়া কাপের আগে আইসিসির একদিনের ক্রম তালিকায় বিরাট পরিবর্তন। ওডিআই ক্রিকেটে শীর্ষস্থান হারাল অস্ট্রেলিয়া। একদিনের ক্রিকেটে ফার্স্ট বয় এখন বাবর আজমরা। রবিবার আইসিসির পক্ষ থেকে একদিনের যে নতুন ক্রম তালিকা প্রকাশ করা হয়েছে তাতে এক নম্বর জায়গা দখল করেছে পাকিস্তান। দুই নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া, তিন নম্বরে ভারত।

এরআগেও চলতি বছরের মে মাসেও শীর্ষস্থানে উঠেছিল পাকিস্তান। কিন্তু, এই সিংহাসন তারা বেশিদিন ধরে রাখতে পারেনি। তবে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পর অস্ট্রেলিয়ার সঙ্গে বাবর আজমদের পয়েন্টের ব্যবধান(২৭২৫) অনেকটাই বেড়ে গিয়েছে,অস্ট্রেলিয়ার ঝুলিতে ২,৭১৪ পয়েন্ট রয়েছে। তবে রেটিং দুই দলের সমান আছে বর্তমানে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার রেটিং ১১৮। তিন নম্বরে থাকা ভারতের রেটিং ১১৩।

আইসিসি

বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান ক্রিকেট দল ইতিপূর্বে আফগানিস্তানকে প্রথম একদিনের ম্যাচে ১৪২ রানে পরাস্ত করে। আর দ্বিতীয় একদিনের ম্যাচে ১ উইকেটে। তৃতীয় একদিনের ম্যাচে তারা জয় পেয়েছে ৫৯ রানে।

আগামী ৩০ অগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। তার আগেই বিশ্ব ক্রিকেটে ওডিআই ক্রম তালিকায় শীর্ষস্থানে পৌঁছেছে পাকিস্তান। ফলে এই ‌টুর্নামেন্টে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই নামতে চলেছে পাকিস্তান।

শনিবার সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নেমেছিল পাকিস্তান। সিরিজ জয় আগেই হয়ে হয়েছিল তাদের। তবুও এই ম্যাচ জয়ের জন্য মরিয়া ছিল পাকস্তান। এই ম্যাচ জিততে পারলেই আইসিসির ক্রম তালিকায় শীর্ষস্থানে পৌঁছঠনোর সুযোগ ছিল তাদের। সেটাই করে দেখিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা।

আইসিসি

দলের প্রতিটি ক্রিকেটারদের পারফরম্যান্সে আপ্লুত হয়েছেন বাবর আজম। শীর্ষস্থানে পৌঁছনোর সেই কৃতিত্বও সেই কারণে দলের প্রতিটি সতীর্থদেরই দিচ্ছেন তিনি।

ভারতীয় দল এশিয়া কাপে অভিযান শুরু করবে ২ রা সেপ্টেম্বর। শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের মুখোমুখি হবে তারা। চার বছর পর ওডিআই ফরম্যাটে একে অপরের বিরুদ্ধে নামবেন বাবর আজম, বিরাট কোহলিরা। ফলে এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে ভালই। আর সবকিছু প্রত্যাশা মতো চললে ওই টুর্নামেন্টে তিনবার একে অপরের মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান।

ভারত

এক সাক্ষাত্কাারে ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে বাবর বলেছেন, ''ভারত-পাকিস্তান ম্যাচ সব সময়ই অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হয়। গোটা ক্রিকেট দুনিয়া এই ম্যাচ উপভোগ করে। আমরা ক্রিকেটারেরাও উপভোগ করি এই লড়াই। দারুণ মানের ক্রিকেট হয় এই ম্যাচে। দু'দলের মধ্যে থাকে তীব্র প্রতিযোগিতার মনোভাব। দুই দলের ক্রিকেটারেরাই এই ম্যাচে নিজেদের ১০০ শতাংশ উজাড় করে দেয়।''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+