পাকভূমিতে খেলতে নারাজ ভারত, পাকিস্তান থেকে সরছে এশিয়া কাপ, রিপোর্ট
পাকভূমিতে খেলতে নারাজ ভারত, পাকিস্তান থেকে সরছে এশিয়া কাপ, রিপোর্ট
২০২০-র এশিয়া কাপ আয়োজনের ক্ষেত্রে বড় ধাক্কা খেল পাকিস্তান। চলতি বছরে সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ আয়োজন হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত এশিয়া কাপের ভেন্যুতে পরিবর্তন হতে চলেছে বলে রিপোর্ট।
পাকিস্তানের সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে পাকিস্তানের মাটিতে গিয়ে ভারত ম্যাচ খেলতে রাজি নয়। সেকারণেই পাকিস্তানে এশিয়া কাপ হলে, ভারত টুর্নামেন্ট বয়কট করবে বলে জানিয়েছিল। যারপর টুর্নামেন্ট সরতে চলেছে বলে জানা গিয়েছে।
পাকিস্তান থেকে টুর্নামেন্ট সরতে চলায় সেক্ষেত্রে বাংলাদেশ, শ্রীলঙ্কা বা নিরপেক্ষ ভেন্যু দুবাই এশিয়া কাপ হতে পারে। শেষ পর্যন্ত এবছর এশিয়া কাপের আসর কোথায় হয়, ফেব্রুয়ারিতে বৈঠক শেষে আইসিসি-র পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

প্রতিযোগিতা দুবাইয়ে সরলে পরপর দুবছরে দুবাইয়ে এশিয়া কাপ হতে চলেছে। ২০১৮ সালে শেষবার দুবাইয়ের মাটিতে এই প্রতিযোগিতা হয়েছিল। ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মেন ইন ব্লু।
উল্লেখ্য ১৯৮৮ সাল থেকে, এ টুর্নামেন্ট শুরুর পর থেকে এখনও পর্যন্ত পাকিস্তান একবার মাত্র এই টুর্নামেন্ট আয়োজন করেছে। ২০০৮ সালে টুর্নামেন্ট আয়োজন করেছিল পাকিস্তান।
অন্যদিকে এখনও পর্যন্ত ভারত ৬ বার এশিয়া কাপ জিতেছে। এরপর তালিকায় রয়েছে শ্রীলঙ্কা। তারা এখনও পর্যন্ত ৫ বার এই টুর্নামেন্ট জিতেছে। পাকিস্তান টুর্নামেন্ট জিতেছে ২ বার।












Click it and Unblock the Notifications