ভারতকে দুরমুশ করে ১২ হারের বদলা নিল পাকিস্তান, অপরাজেয় মিথ ভাঙল বিশ্বকাপে

বিশ্বকাপে এই প্রথমবার পাকিস্তান জয় তুলে নিল ভারতের বিরুদ্ধে। শুধু টি-২০ বিশ্বকাপেই নয়, নির্ধারিত ওভারের বিশ্বকাপের ইতিহাসে কোনওদিন ভারতের বিরুদ্ধে জয় পায়নি তারা।

ভারতকে ১০ উইকেটে দুরমুশ করে টি-২০ বিশ্বকাপে প্রথম জয় ছিনিয়ে নিল পাকিস্তান। বিশ্বকাপে এই প্রথমবার পাকিস্তান জয় তুলে নিল ভারতের বিরুদ্ধে। শুধু টি-২০ বিশ্বকাপেই নয়, নির্ধারিত ওভারের বিশ্বকাপের ইতিহাসে কোনওদিন ভারতের বিরুদ্ধে জিততে পারেনি পাকিস্তান। বিরাট-শাস্ত্রীয় যুগে সেই মিথ ভেঙে গেল। ভারতকে গোহারা হারিয়ে পাকিস্তান ১২ ম্যাচ পর জয় পেল ভারতের বিরুদ্ধে।

১২ বার মুখোমুখি ভারত-পাকিস্তান

১২ বার মুখোমুখি ভারত-পাকিস্তান

এর আগে ভারত বনাম পাকিস্তান বিশ্বকাপে মোট ১২ বার মুখোমুখি হয়েছিল। ১২ বারই বিজয়লক্ষ্মী ছিল ভারতের সঙ্গে কোনওদিনও ভারতকে বিশ্বকাপে হারাতে পারেনি পাকিস্তান। সাকুল্যে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পরিসংখ্যান ভালো হলেও বিশ্বকাপে পাকিস্তানকে হারতে হয়েছে বারবার। এদিন ১৩তম বিশ্বকাপ ম্যাচ এবং ষষ্ঠ টি-২০ বিশ্বকাপ ম্যাচে সেই মিথ ভেঙে দেওয়ার দিন ছিল।

১৩তম ম্যাচে ভারতের বিরুদ্ধে প্রথম জয় পকিস্তানের

১৩তম ম্যাচে ভারতের বিরুদ্ধে প্রথম জয় পকিস্তানের

এদিন ভারতের কোনও কিছুই ঠিক হয়নি। প্রথম থেকে শেষ পর্যন্ত পাকিস্তান ডোমিনেট করেছে টি-২০ ২০২১ বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচে। পাকিস্তান এই প্রথম ভারতকে ১০ উইকেটে হারাল। ভারত কোনওদিনও এর আগে টি ২০-তে ১০ উইকেটে হারেনি। পাকিস্তানও কোনওদিন ১০ উইকেটে জেতেনি। ভারতের অপরাজিত থাকার রেকর্ডের দিনেই আরও একটি পালক জুড়ল পাকিস্তানের মুকুটে।

৫০ ওভারের সাতে ৭, টি-২০'তে ৫-১

৫০ ওভারের সাতে ৭, টি-২০'তে ৫-১

১৯৭৫ সাল থেকে বিশ্বকাপ ক্রিকেটের আসর বসেছে। সেই থেকে আজ পর্যন্ত মোট ১২ বার নির্ধারিত ওভারের একদিনের ক্রিকেটে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। ৫০ ওভারের বিশ্বকাপে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ৭টি ম্যাচ খেলেছে। সাতটি ম্যাচেই এখন পর্যন্ত তারা জয় পেয়েছে। আর টি-২০ ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে এর আগে পাঁচটি ম্যাচ খেলেছে ভারত। ষষ্ঠ ম্যাচ খেলা হল এদিন। এদিনই প্রথম হারের মুখোমুখি হতে হল ভারতকে।

বিরাট-শাস্ত্রীয় যুগে মিথ ভাঙল পাকিস্তান

বিরাট-শাস্ত্রীয় যুগে মিথ ভাঙল পাকিস্তান

ভারত এর আগে পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে যে পাঁচটি ম্যাচে মুখোমুখি হয়েছিল তার চারটিতে সরাসরি জয় পেয়েছিল। টাই হয়েছিল একটিতে। বিশ্বকাপ ফাইনালের সেই ম্যাচে বোল আউটের মাধ্যমে টাই ভাঙা হয়েছিল। এদিন ছিল ভারত বনাম পাকিস্তানের ষষ্ঠ ম্যাচ। সেই ম্যাচে পাকিস্তান প্রাধান্য নিয়েই জয় ছিনিয়ে নিল। বিরাট বাহিনীকে নামিয়ে আনল একেবারে সাধারণ পর্যায়ে।

একটি গরিমার অবসান ভারতের, সেইসঙ্গে এল লজ্জার হার

একটি গরিমার অবসান ভারতের, সেইসঙ্গে এল লজ্জার হার

দুবাইয়ে এদিন টি-২০ বিশ্বকাপের আসরে বিরাট কোহলির অধিনায়কত্বে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত থাকার রেকর্ড ভাঙল ভারতের। বিরাট-শাস্ত্রীয় যুগে একটি গরিমার অবসান হল ভারতের। সেইসঙ্গে একটি লজ্জাও উপস্থাপিত হল এই ম্যাচে। ১০ উইকেটে হারতে হল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে। টি-২- ক্রিকেটে ভারত এখনও কোনও ম্যাচ হারেনি ১০ উইকেটে। সেটাই হল এদিন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তান

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম জিতলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু ভারতের বিরুদ্ধে বেশি জয় রয়েছে পাকিস্তানেরই। ৫টি ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে পাকিস্তান, ভারত দুটিতে। সাকুল্যে ভারত বনাম পাকিস্তান আইসিসির টুর্নামেন্টে এই ম্যাচ নিয়ে ১৮ বার মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে ১৪ বার পাকিস্তান ৪ বার। আর মহাদেশীয় প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছে ১৫ বার। ভারত জিতেছে ৮ বার। পাকিস্তান ৬ বার। একটি ম্যাচ টাই হয়েছে।

দুই দেশীয় সিরিজে ভারত বনাম পাকিস্তান

দুই দেশীয় সিরিজে ভারত বনাম পাকিস্তান

আর দুই দেশের সিরিজে টেস্ট ও একদিনের ৫০ ওভারের ম্যাচে এগিয়ে পাকিস্তান। টি-২০ ক্রিকেটে ভারত। ভারত-পাকিস্তান মোট ৫৯টি টেস্ট খেলেছে। ভারতের জয় ৯, পাকিস্তানের ১২ আর ড্র হয়েছে ৩৮টি। একদিনের আন্তর্জাতিকে ১৩২টি ম্যাচের মধ্যে ভারতের জয় ৫৫টিতে। পাকিস্তান জয়ী ৭৩টিতে। টাই হয়েছে চারটি ম্যাচ। আর টি-২০ ক্রিকেটে আটটি ম্যাচের মধ্যে ৬টিতে ভারত জয়ী ১টিতে পাকিস্তান। একটি টাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+