T20 World Cup: বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার, ভারতের ১০ উইকেট ফেললেন পাকিস্তান বোলাররা

টি২০ বিশ্বকাপে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রবিবার নিউ ইয়র্কে মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান। নিউ ইয়র্কে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছিল পাকিস্তান। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের পরে শুরু হয়েছিল এই ম্যাচ। তার উপর একই কারণে বেশ কয়েকবার থমকে গেল ভারতের ব্যাটিং। কিন্তু বৃষ্টি থামার পর হল ভারতের ব্যাটিং বির্পযয়। ভারত অল আউট ১৯ ওভারে ১১৯ রানে।

ম্যাচের ফলাফল নির্ধারণের আগেই একটি রেকর্ড করে ফেলল পাকিস্তান। এই প্রথমবার টি২০ বিশ্বকাপের ম্যাচে ভারতের সব উইকেট ফেলতে সক্ষম হল পাকিস্তান বোলাররা। এরআগে সাতবারের মুখোমুখি সাক্ষাতে কোনও বারই ভারতের ১০ উইকেট ফেলতে পারেনি পাক দল।

T20 World Cup


২০০৭ সালে গ্রুপ লিগের ম্যাচে ভারত পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে স্কোর তুলেছিল ৯ উইকেটে ১৪১। ২০০৭ সালে প্রথম টি২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন রবিন উথাপ্পা। ৫০ রান করেছি‌লেন উথাপ্পা।সেই বছর ফাইনালে ম্যাচেও এই দুই দল মুখোমুখি হয়। ভারত প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৫৭ রান তোলে। গৌতম গম্ভীর একাই ৭৫ রান করেছিলেন ফাইনাইল ম্যাচে।

২০১২ টি২০ বিশ্বকাপ যা শ্রীলঙ্কায় হয়েছিল সেই সময় সুপার ৮ পর্বে ভারত পাকিস্তানের মুখোমুখি হয়েছিল। পাকিস্তানের ১২৮ রানের জবাবে ভারত ২ উইকেটেই ম্যাচ জিতে নেয়, বিরাট কোহলি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতে নিয়ে ভারত স্বাচ্ছন্দ্যে ৮ উইকেটে ম্যাচ জিতেছিল।

২০১৪ টি২০ বিশ্বকাপের সময় একই গ্রুপে রাখা, ভারত আবারও পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটের জয়ের সাথে একটি সহজ জয় তুলে নেয়। পাক দলের ১৩০ রানের জবাবে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ভারত। ২০১৬ সালের টি২০ ববিশ্বকাপের আয়োজক ছিল ভারত। টুর্নামেন্টের গ্রুপ পর্বে ইডেন গার্ডেনে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল। পাক দল প্রথমে ব্যাটিং করে ১১৮ রান করলে ভারত ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য রান তুলে নেয়।

২০২১ সালর টি২০ বিশ্বকাপের ম্যাচে ভারত প্রথনে ব্যাট করলে পাক দল সাত উইকেট ফেলতে সক্ষম হয়। বাবর আজমের নেতৃত্বাধীন দল খেলায় আধিপত্য বিস্তার করে এবং ১০ উইকেটে ম্যাচ জিতে নেয়। ২০২২ সালে ভারতের ছয় উইকেট ফেলতে পারে পাকিস্তান বোলাররা। তাও ম্যাচ জেতে ভারত।
কিন্তু ২০২৪ সালে প্রথমবার ভারতের সব উইকেট ফেলতে সক্ষম হল পাক বোলাররা,নাসিম শাহ ৪ ওভারে ২১ রান খরচ করে ৩ উইকেট নেন। হ্যারিস রউফ তিন ওভারে ২১ রানের দিয়ে পেলেন তিন উইকেট। আমির ৪ ওভারে ২৩ রান খরচ করে তুলে নেন ২ উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+