এশিয়া কাপের ইতিহাসে সর্ব নিম্ন রানের ইতিহাস, হংকং-কে একরাশ লজ্জা উপহার দিল পাকিস্তান

এশিয়া কাপের ইতিহাসে সর্ব নিম্ন রানের ইতিহাস, হংকং-কে একরাশ লজ্জা উপহার দিল পাকিস্তান

এশিয়া কাপের ইতিহাসে সর্ব নিম্ন রানের রেকর্ড তৈরি হল শুক্রবার। পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ৩৮ রানে শেষ হয়ে গেল হংকং-এর ইনিংস। ধারে-ভারে যোজন মাইল পিছিয়ে থাকা হংকং-কে রেকর্ড ১৫৫ রানে পরাজিত করল পাকিস্তান। এই জয়ের সঙ্গেই সুপার ফোরে নিজেদের জায়গা করে নিল বাবর আজমের দল।

এশিয়া কাপের ইতিহাসে সর্ব নিম্ন রানের ইতিহাস, হংকং-কে একরাশ লজ্জা উপহার দিল পাকিস্তান

পাকিস্তানের দেওয়া ১৯৪ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৩৮ রানে গুটিয়ে যায় হংকং-এর ইনিংস। হংকং-এর কোনও ব্যাটসম্যানের রান এই ম্যাচে দুই অঙ্কের সংখ্যায় পৌঁছতে পারেনি। হংকং-এর ব্যাটসম্যানদের রানকে পর পর সাজানে একটা মোবাইল নম্বর তৈরি হয়ে যায় (৮,২,০,৬,১,৪,৩,৩,০,১,০)। হংকং-এর ইনিংসে কোনও ব্যাটসম্যানের সর্বাধিক রান ৮ এবং এই রান তোলেন দলটির অধিনায়ক নিজাকাত খান।

দুর্বল প্রতিপক্ষ পেয়ে হংকং-এর ইনিংসের শুরু থেকেই পাকিস্তানের বোলাররা দাপট দেখান। সর্বাধিক ৪ উইকেট এই ম্যাচে নিয়েছেন পাক স্পিনার শাদাব খান। ২.৪ ওভারে ৮ রান খরচ করে ৪ উইকেট নেন শাদাব। অপর স্পিনার মহম্মদ নাওয়াজ ২ ওভারে ৫ পাঁচ খরচ করে পেয়েছেন তিনটি উইকেট। দু'টি উইকেট পেয়েছেন নাসিম শাহ এবং একটি উইকেট পেয়েছেন শাহানওয়াজ দাহানি।

টসে জিতে হংকং-এর অধিনায়ক নিজাকাত পাকিস্তানকে বোলিং করতে পাঠান। শুরুতে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের উইকেট হংকং-এর এহেসান খান তুলে চমক দিলেও পাকিস্তানকে দুর্বল করতে পারেননি। বাবর ৯ রান করেন। চলতি এশিয়া কাপে দুই ম্যাচেই রান পেলেন না বাবর। ভারতের বিরুদ্ধে দুই অঙ্কের রানে পৌঁছয়নি তাঁর ইনিংস। ওপেন করতে নামা পাক উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ান শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬টি চার এবং ১টি ছয়ের সৌজন্যে ৫৭ বলে ৭৮ রান করেন তিনি। রান পেয়েছেন ফকর জামানও। ৪১ বলে ৫৩ রানের ইনিংস খেলেন পাকিস্তানের ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নায়ক। ৩টি চার এবং ২টি ছয় দিয়ে সাজানো ছিল ফকরের ইনিংস। ৫টি ছয়ের সৌজন্যে ১৫ বলে ৩৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ২৭ বছর বয়সী ব্যাটসম্যান খুশদিল শাহ। নির্ধারিত ২০ ওভারে ১৯৩/২ রান তোলে পাকিস্তান। সেখানে মাত্র ১০.৪ ওভারে অর্থাৎ ৫৬ বল বাকি থাকতে হংকং-এর ইনিংস গুটিয়ে যায় ৩৮ রানে। রবিবার সুপার ফোরের ম্যাচে ফের এক বার ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এক সপ্তাহের ব্যবধানে দু'টি ভারত-পাকিস্তান ম্যাচের সাক্ষী থাকতে চলেছেন ক্রিকেট বিশ্ব, ক্রিকেট প্রেমীদের জন্য এর থেকে ভাল খবর আর কী হতে পারে!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+