২০১৯ ক্রিকেট বিশ্বকাপ হবে পাকিস্তানকে বাদ রেখেই!
০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের আসর বসবে ইংল্যান্ডে। আর সেই টুর্নামেন্টে খেলতে নাও দেখা যেতে পারে বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় নাম পাকিস্তানকে।
বেঙ্গালুরু, ২৭ জানুয়ারি : ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের আসর বসবে ইংল্যান্ডে। আর সেই টুর্নামেন্টে খেলতে নাও দেখা যেতে পারে বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় নাম পাকিস্তানকে। এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় ৮ নম্বরে রয়েছে পাকিস্তান। ফলে সামনের বিশ্বকাপে পাকিস্তানকে খেলতে দেখা যাবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
সদ্য সমাপ্ত একদিনের সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ১-৪ ব্যবধানে হেরে গিয়েছে পাকিস্তান। ফলে এই মুহূর্তে আইসিসি ক্রমতালিকায় পাকিস্তান রয়েছে ৮ নম্বরে ৮৯ পয়েন্ট নিয়ে। বাংলাদেশ রয়েছে সপ্তম স্থানে ৯১ পয়েন্টে ও ওয়েস্ট ইন্ডিজ রয়েছে ৮৬ পয়েন্টে নবম স্থানে।

এই অবস্থায় পাকিস্তানের সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করা কঠিন কারণ আইসিসি এবছর থেকে মূল বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা কমিয়ে ১০-এ নামিয়ে এনেছে। অর্থাত মূল টুর্নামেন্ট খেলবে প্রথম দশটি দল।
এখন ঘটনা হল, প্রথম স্থানাধিকারী সাতটি দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। এক্ষেত্রে সহযোগী দেশগুলির সঙ্গে খেলে যোগ্যতা অর্জন করে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। যা অবস্থা পাকিস্তান ক্রিকেট দলের তাতে এই কাজটিও বেশ কঠিন হতে পারে তাদের জন্য।
প্রসঙ্গত, বিশ্ব ক্রমতালিকায় প্রথম সাতটি দল হল - অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। বাকী তিনটি জায়গার জন্য এবার লড়তে হবে পাকিস্তানকে।












Click it and Unblock the Notifications