বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তান হারায় কেঁদে ভাসিয়েছিলেন, করোনা যুদ্ধে সাহায্য সেই সুপারফ্যানের

বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তান হারায় কেঁদে ভাসিয়েছিলেন, করোনা যুদ্ধে সাহায্য সেই সুপারফ্যানের

' ভাই মুঝে মারো!' ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ হেরে ঠিক এই ভাষাতেই অক্ষেপ করেছিলেন এক পাক ফ্যান। ম্যাচ হেরে যাওয়ায় শরফরাজদের দায়িত্বজ্ঞানহীতাকে কাঠগড়ায় তুলে মাঠের বাইরে কান্নাকাটি শুরু করেছিলেন তিনি। যেকারণে পাকিস্তানের ক্রিকেট ফ্যান মোমিন শাকিব রাতারাতি খবরের শিরোনামে উঠে এসেছিলেন। সেই শাকিবকে এবার করোনা যুদ্ধে বড় ভূমিকায় পাওয়া গেল।

বিশ্বজুড়ে করোনা থাবা

বিশ্বজুড়ে করোনা থাবা

বিশ্বের প্রতিটি দেশে করোনা ভাইরাস থাবা বসিয়েছে। বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৮২ লক্ষ ছাপিয়ে গিয়েছে। এই অবস্থায় ইংল্যান্ডে পাক ফ্যান শাকিব করোনা সংকটে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন

ভাইরাল হওয়া শাকিব নামি সমাজসেবী

ভাইরাল হওয়া শাকিব নামি সমাজসেবী

বিশ্বকাপের পাকিস্তান দলের হারের পর একটি ভিডিও জন্য ভাইরাল হয়ে যাওয়া শাকিবের আরও একটি পরিচয় রয়েছে। মোমিন শাকিব একজন নামী সমাজসেবী। লন্ডনের কিংস কলেজের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি ছিলেন শাকিব। কলেজে থাকাকালীন তিনি সমাজসেবায় নিজেকে নিয়োজিত করেন।

করোনাকালে সাধারণ মানুষদের সাহায্য শাকিবের

করোনাকালে সাধারণ মানুষদের সাহায্য শাকিবের

এবার করোনাকালে ইংল্যান্ড কোভিড সংকটে পাকিস্তান ফ্যান শাকিব ও তাঁর পরিবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। একটি কর্মসূচির মধ্যে দিয়ে করোনা যোদ্ধাদের কাছে খাবার পৌঁছে দেওয়া চেষ্টা করছেন শাকিবা।কয়েকজন বন্ধুদের নিয়ে একটি দল তৈরি করে শাকিব নিজের এলাকায় দুঃস্থদের জন্য খাবারের ব্যবস্থা করছেন। এই কাজে শাকিবের মা তাঁকে সাহায্য করছেন।

কোভিড যোদ্ধাদের সাহায্য

কোভিড যোদ্ধাদের সাহায্য

জানা গিয়েছে করোনা যুদ্ধে নিজেদের জীবন ঝুঁকি নিয়ে সামনে থেকে লড়াই করা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ অফিসারদের মুখে খাবার তুলে দিচ্ছেন শাকিব। করোনা যোদ্ধাদের জন্য পাকিস্তান ক্রিকেট ফ্যানের এই উদ্যোগের প্রশংসায় ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটদুনিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+