ফের স্পট ফিক্সিংয়ের কালো ছায়া : সাসপেন্ড দুই পাকিস্তানি ক্রিকেটার
পাকিস্তানি ক্রিকেটে ফের স্পট ফিক্সিংয়ের ছোঁয়া। আর তার জেরে পাকিস্তান ক্রিকেট বোর্ড সাসপেন্ড করল শরজিল খান ও খালিদ লতিফকে।
করাচি, ১০ ফেব্রুয়ারি : পাকিস্তানি ক্রিকেটে ফের স্পট ফিক্সিংয়ের ছোঁয়া। আর তার জেরে পাকিস্তান ক্রিকেট বোর্ড সাসপেন্ড করল শরজিল খান ও খালিদ লতিফকে। দুর্নীতি বিরোধী কোড মোতাবেক এই দুই ক্রিকেটারকে পাকিস্তান সুপার লিগ বা পিসিএল থেকে সাসপেন্ড করা হয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এর বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে আইসিসির সাহায্যে বোর্ডের তদন্তে গ্রহণযোগ্য প্রমাণ হাতে আসার পরই শরজিল ও লতিফকে সাসপেন্ড করা হয়েছে।

এর বাইরে আর কোনও তথ্য বোর্ডের তরফে জানানো হয়নি। বহুবছর ধরেই পাকিস্তান ক্রিকেট বেটিংয়ে ছায়ার তলায় রয়েছে। সেইসূত্রেই শরজিল ও লতিফ স্পট ফিক্সিং কাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে মনে করা হচ্ছে।
২৭ বছরের শরজিল সম্প্রতি অস্ট্রেলিয়া সফররত পাকিস্তান দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। টেস্ট ও একদিনের ম্যাচ দুটোতেই তিনি অংশগ্রহণ করেছেন পাকিস্তান দলের হয়ে। দেশের হয়ে ২৫টি একদিনের ম্যাচ ও ১৫টি টি২০ ম্যাচ খেলেছেন তিনি। এদিকে লতিফ গতবছর ভারতে আসা টি২০ দলের সদস্য ছিলেন।
এটা নতুন নয়, এর আগে বহু পাক ক্রিকেটার বেটিং কাণ্ডে জড়িয়েছেন। সেলিম মালিক, আতাউর রহমানকে ব্যান করা হয় ২০০০ সালে। এরপরে ২০১০ সালে সলমন বাট, মহম্মদ আসিফ ও মহম্মদ আমির স্পট ফিক্সিং কাণ্ডে জড়িয়ে পড়েন। এদিকে আর এক পাক ক্রিকেটার দানিশ কানেরিয়া ২০১২ সালে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে নির্বাসিত হন।












Click it and Unblock the Notifications