বিসিসিআইকে বাগে আনতে আইসিসিকে লেলিয়ে দিচ্ছে পিসিবি

নিজেদের কোর্টে বল না রেখে এবার আইসিসি-র কোর্টে বল ঠেলল পিসিবি। 

আইনি লড়াইয়ে পথে চলে গেল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে যে মউ স্বাক্ষর হয়েছিল, সেটা কার্যকর করেনি বিসিসিআই।

বিসিসিআইকে বাগে আনতে আইসিসিকে লেলিয়ে দিচ্ছে পিসিবি

এবার বিসিসিআইয়ের থেকে ৭০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ চাইছে। যা ভারতীয় মুদ্রায় ৪৫২ কোটি ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা। শুধু ক্ষতিপূরণ চেয়েই ক্ষান্ত হয়নি পিসিবি। এর পাশাপাশি আইসিসিককে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন করা হয়েছে।

আইসিসি-র পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে পিসিবি-র এই নোটিশ তারা পেয়েছেন। ২০০৮ এ- মুম্বই হানার পর থেকে পাকিস্তানের সঙ্গে আর কখনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত। তবে ২০১৪ সালে ফের দু' দেশের বোর্ড আলোচনার পর নতুন মউ স্বাক্ষর করেছিল। কিন্তু তারপর ফের পাক জঙ্গিহানার ঘটনা ঘটায় ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রক পাকিস্তানের সঙ্গে সবরকম সম্পর্ক বন্ধ রাখার নির্দেশ দেয়। ফলে একটি সিরিজও খেলা হয় না।

এদিকে পাকিস্তানে শ্রীলঙ্কা -র বাসে জঙ্গিহানার পর পাকিস্তানে কোনও বড় আন্তর্জাতিক দলই আর খেলতে যায়না। তাই পাকিস্তান ভারতকে নিউট্রাল ভ্যেনুতেও ম্যাচ আয়োজনের আর্জি জানিয়েছিল।কিন্তু তাতেও রাজি হয়নি ভারত। তাই এবার ভারতকে বাগে আনতে আইসিসি-র দরজা খটখটালো পাকিস্তান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+