বাটলারের ঘাড়ে নিঃশ্বাস রিজওয়ানের! নামিবিয়াকে উড়িয়ে টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা পাকা করল পাকিস্তান

টি ২০ বিশ্বকাপে টানা চতুর্থ জয় ছিনিয়ে নিল পাকিস্তান। সেই সঙ্গে গ্রুপ ২ থেকে সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলল বাবর আজমের দল। ফলে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে ওঠার লড়াই হল জমজমাট। দৌড়ে নিউজিল্যান্ড, আফগানিস্তানের চেয়ে অবশ্য কিছুটা পিছিয়েই বিরাট কোহলির ভারত। নামিবিয়ার বোলারার প্রথম ১০ ওভারে খারাপ লড়াই না দিলেও দলকে ডুবিয়ে দিলেন শেষ ১০ ওভারে। শেষ ১০ ওভারে পাকিস্তান তুলেছিল ১৩০ রান, নামিবিয়া হারল ৪৫ রানে। ম্যাচের সেরা মহম্মদ রিজওয়ান।

টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা পাকা করল পাকিস্তান

আবু ধাবিতে এদিন টস জিতে ব্যাটিং নিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম। ১৫ ওভারের দ্বিতীয় বলে ওপেনিং জুটি ভাঙে। তবে নামিবিয়ার বোলাররা পাকিস্তানের বিপজ্জনক ওপেনিং জুটিকে দীর্ঘক্ষণ শান্ত করেই রেখেছিলেন। পাওয়ারপ্লে-র ৬ ওভারের শেষে পাকিস্তানের রান ছিল বিনা উইকেটে ২৯। নবম ওভারে ৫০ রান পূর্ণ হয়। ১০ ওভারে পাকিস্তানের রান ছিল বিনা উইকেটে ৫৯। মহম্মদ রিজওয়ান তখন ১৬ রানে ব্যাট করছেন, বাবরের রান ৪৩। এরপরই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেন মহম্মদ রিজওয়ান ও বাবর আজম। বাবর ৩৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ১৩তম ওভারে ১০০ রান পূর্ণ হয় পাকিস্তানের। ১৪.২ ওভারে পাকিস্তানের ১১৩ রানের মাথায় ফেরেন বাবর। সাতটি চারের সাহায্যে তিনি ৪৯ বলে ৭০ রান করেন। ফলে টি ২০ আন্তর্জাতিকেও তাঁর বিশ্বের ১ নম্বর ব্যাটার হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। ১৫.৪ ওভারে ফখর জামান ৫ রান করে আউট হন।

১৫ ওভারে পাকিস্তানের স্কোর ছিল ১ উইকেটে ১১৮। সেখান থেকে ২০ ওভারে রান পৌঁছাল ২ উইকেটে ১৮৯-এ। রিজওয়ান ও মহম্মদ হাফিজ মিলে ২৬ বলে ৬৭ রান যোগ করেন। ৪২ বলে অর্ধশতরান পূর্ণ করার পর ৫০ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন রিজওয়ান। চলতি টি ২০ বিশ্বকাপে দ্বিতীয় অর্ধশতরান পেলেন তিনি। ৪ ম্যাচে ১৯৯ রান করে আপাতত বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় দুইয়ে পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার। তার আগে রয়েছেন গতকাল শতরান করা ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জস বাটলার, তাঁর রান ৪ ম্যাচে ২১৪। এদিন রিজওয়ানের ইনিংসে ছিল আটটি চার ও চারটি ছক্কা। পাঁচটি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন হাফিজ। ডেভিড উইসে ও জান ফ্রিলিঙ্ক একটি করে উইকেট দখল করেন।

জবাবে খেলতে নেমে পাকিস্তানের দুরন্ত ফর্মে থাকা বোলিংয়ের বিরুদ্ধে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে নামিবিয়া। জেরার্ড এরাসমাসদের এদিনের পারফরম্যান্সের পর ভারত ও নিউজিল্যান্ড তাদের হাল্কাভাবে নিতে পারবে না। ডেভিড উইসে ৩১ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন। ক্রেগ উইলিয়ামস করেন ৪০। ওপেনার স্টিফেন বার্ড করেন ২৯। হাসান আলি, ইমাদ ওয়াসিম, হ্যারিস রউফ ও শাদাব খান একটি করে উইকেট নিয়েছেন। নামিবিয়া তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রইল। ভারত রয়েছে পাঁচে, স্কটল্যান্ড ছয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+