Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রাক্তন ভারত অধিনায়ক ধোনির সঙ্গে এলিট ক্লাবে ঢুকে পড়লেন পাক অধিনায়ক

অধিনায়ক হিসেবে নতুন মাইলস্টোন সরফরাজ আহমেদের, ঢুকে পড়লেন এলিট ক্লাবে। ধোনির সঙ্গে এই মুহূর্তে এলিট ক্লাবে ঢুকে পড়লেন সরফরাজ।

অধিনায়ক হিসেবে নতুন মাইলস্টোন সরফরাজ আহমেদের, ঢুকে পড়লেন এলিট ক্লাবে। ধোনির সঙ্গে এই মুহূর্তে এলিট ক্লাবে ঢুকে পড়লেন সরফরাজ।

প্রাক্তন ভারত অধিনায়ক ধোনির সঙ্গে এলিট ক্লাবে ঢুকে পড়লেন পাক অধিনায়ক

এদিন ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে মুখোমুখি পাকিস্তান। সেই ম্যাচে পাক দলের হয়ে অধিনায়কত্ব করছেন সরফরাজ। মেন ইন গ্রিনের অধিনায়ক হিসেবে এটি সরফরাজের ৫০ তম ওডিআই ম্যাচ। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেটকিপার অধিনায়ক হিসেবে ৫০টি ওডিআইয়ে নেতৃত্ব দেওয়ার রেকর্ড রয়েছে ধোনির।

ভারত অধিনায়ক হিসেবে এই রেকর্ড গড়েছিলেন মাহি। এবার সেই এলিট ক্লাবেই ঢুকে পড়লেন পাকিস্তানের উইকেটকিপার অধিনায়ক সরফরাজ আহমেদ। ব্যক্তিগত মাইলস্টোন এলেও বিশ্বকাপের ব্যর্থতা অবশ্য সরফরাজকে চাপে রাখছে।

ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ টুর্নামেন্টে সরফরাজে অধিনায়কত্বে পারফর্ম্যান্সে নজর কাড়তে পারেনি পাকিস্তান। সেই সঙ্গে ম্যাঞ্চেস্টারে ভারতের বিরুদ্ধে ম্যাচের মাঝে কিপিং করতে করতে একাধিকবার হাই তোলার মুহূর্তের কারণে পাক অধিনায়ক বিতর্কে জড়িয়েছিলেন। সব বিতর্ককে পিছনে ফেলে নতুন কোচ মিসবা উল হকের সঙ্গে জুটিতে সরফরাজ পাক ক্রিকেটের উন্নতি করতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+