বিরাট-আমলাকে টপকে সিংহাসনে পাকিস্তানের বাবর, কী বলছে পরিসংখ্যান
বিরাট-আমলাকে টপকে সিংহাসনে পাকিস্তানের বাবর, কী বলছে পরিসংখ্যান
বিরাট কোহলি, হাশিম আমলাকে টপকে সিংহাসনে বসলেন পাকিস্তানের বাবর আজম। ওয়ান ডে ক্রিকেটে তিনি এক অনবদ্য রেকর্ডের মালিক হলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান হাঁকিয়ে বিশ্বে নতুন নজির স্থাপন করলেন পাক অধিনায়ক। এ ব্যাপারে কী বলছে পরিসংখ্যান, তা এক নজরে দেখে নেওয়া যাক।

বাবরের শতরান
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদেরই মাটিতে হওয়া প্রথম ওয়ান ডে ম্যাচে শতরান এসেছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের ব্যাট থেকে। ১০৪ বলে ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জেতাতে মুখ্য ভূমিকা নিয়েছেন বাবর। সেই সঙ্গে এক অনবদ্য রেকর্ডের মালিকও হয়েছেন পাক ব্যাটসম্যান।

দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১৩তম ওয়ান ডে শতরান
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করে ওয়ান ডে ক্রিকেটে ১৩তম বার তিন অঙ্কের ঘরে পৌঁছেছেন বাবর আজর। ৭৬তম ওয়ান ডে ইনিংসে তিনি এই পর্যায়ে পৌঁছেছেন। বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়েছেন পাকিস্তানের অধিনায়ক। টপকে গিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার হাশিম আমলাকে।

আমলা-কোহলির রেকর্ড
এর আগে এই পর্বে দ্রুততম হিসেবে নাম ছিল হাশিম আমলার। ৮৩টি ওয়ান ডে ইনিংস খেলে ১৩তম শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। ৮৬টি ওয়ান ডে ইনিংস খেলে একই নজির গড়েছিলেন বিরাট কোহলি।

আজমের রেকর্ড
পাকিস্তানের হয়ে ৭৮টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন বাবর আজম। ৩৬৮৩ রান এসেছে তাঁর ব্যাট থেকে। এই ফর্ম্যাটে তিনি ১৩টি শতরানের পাশাপাশি ১৬টি অর্ধশতরান করেছেন। ওয়ান ডে-তে তাঁর সর্বোচ্চ স্কোর ১২৫।












Click it and Unblock the Notifications