ইংল্যান্ড সফর বাতিল করতেই হুঙ্কার বাবরের! পাকিস্তানের মুখ পোড়ানো পঞ্চচক্ষু এজেন্সির নাম জানেন?
নিউজিল্যান্ড পাকিস্তানে গিয়ে রাওয়ালপিণ্ডিতে একদিনের সিরিজ শুরুর কিছুক্ষণ আগে সফর বাতিল করে এবং পরে দুবাইয়ে ফিরে যায় ইসলামাবাদ থেকে। তার কয়েক ঘণ্টা পরই পাকিস্তান সফর বাতিল করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। এই ঘটনা পরম্পরায় যারপরনাই হতাশ পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম।
|
বাবরের হুঙ্কার
ইংল্যান্ড সফর বাতিল করার পর পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা ক্রিকেটারদের উদ্দেশে বার্তা দেন, দমে না গিয়ে বিশ্ব মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করার। তাতেই বিশ্বের সব দেশ পাকিস্তানে সিরিজ খেলতে লাইন দিয়ে থাকবে বলে ধারণা রামিজের। সেই একই মনোভাব স্পষ্ট করে বাবর আজম টুইটে লেখেন, আবার আমরা হতাশ হলাম। পাকিস্তান ক্রিকেটের স্বার্থের কথা মাথায় রেখে নানা পদক্ষেপ করলেও বাকিরা সে পথে হাঁটছে না!তবে পাকিস্তান ক্রিকেটেরও দীর্ঘ ইতিহাস রয়েছে। যা সময়ের সঙ্গে আরও উন্নত হবে। পাকিস্তানের ক্রিকেট শুধু বেঁচেই থাকবে না, আরও চাঙ্গা হয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব ফের তুলতে ধরবে।

মুখ পুড়েছে পাকিস্তানের
পরপর দুটি দেশ সফর বাতিল করায় যতটা না মুখ পুড়েছে পিসিবির, তার থেকেও বেশি পাকিস্তান সরকারের। কেন না, খোদ পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নকে নিউজিল্যান্ড দলের জন্য সবরকম সুরক্ষা ব্যবস্থার আশ্বাস দিয়েছিলেন। তাতেও সফর বাতিলের অস্বস্তি এড়ানো যায়নি। নিউজিল্যান্ডের ক্রিকেট মহল সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান সফরে যাওয়ার আগে থেকেই ক্রিকেটারদের নানা হুমকি দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়া-সহ বিভিন্ন মাধ্যমে। প্রাথমিকভাবে এগুলিকে ভুয়ো বলেই মনে করা হয়েছিল। যদিও পরে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা জোরালো হয়। এমনকী কয়েকজন ক্রিকেটারকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে জানা গিয়েছে।

দ্রুত বদলায় পরিস্থিতি
পাকিস্তানে পৌঁছে মাঠ, হোটেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন নিউজিল্যান্ড ক্রিকেটকে নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ দেওয়া ইএসআই রিস্কের আধিকারিকরা। তবে পরিস্থিতি বদলাতে থাকে গত শুক্রবার ম্যাচ শুরুর কিছু আগে থেকেই। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আরডার্ন জানিয়ে দেন, নিউজিল্যান্ড সরকারের এমন খবর রয়েছে যে পিণ্ডি স্টেডিয়ামের বাইরে নিউজিল্যান্ড দলের উপর হামলা হতে পারে। সে কারণে সেদিন মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পাকিস্তান ও নিউজিল্যান্ড দল হোটেল ছেড়েও বেরোয়নি। এই ইএসআই রিস্ক নামক সংস্থাই কোনও সফরের আগে সেই দেশ থেকে ইসিবিকেও নিরপত্তা সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি জানিয়ে থাকে। ফলে নিউজিল্যান্ডের সফর বাতিলের পর ইংল্যান্ডের সফর বাতিলও ছিল সময়ের অপেক্ষা। যদিও আগামী বছর দুই দেশই পাকিস্তানে সফরে যাবে বলে আশ্বস্ত করছে।
|
গুরুতর হামলার হুমকি
পিসিবি-র চিফ এগজিকিউটিভ ওয়াসিম খান বলেছেন, শুক্রবার ভোর ৩টে নাগাদ ইএসআইয়ের হেড অব সিকিউরিটি রেগ ডিকিনসন তাঁকে ফোন করেন। নিউজিল্যান্ড ক্রিকেটের নিরাপত্তা উপদেষ্টা ডিকিনসন জানান, সরকারি এজেন্সি মারফত নিউজিল্যান্ড সরকারের কাছে খবর গিয়েছে নিউজিল্যান্ডের ক্রিকেট দলের উপর হামলা হতে পারে। লাহোরে গিয়ে খান ডিকিনসনের সঙ্গে এরপর দেখা করে জানতে পারেন হামলার হুমকি সংক্রান্ত তথ্য ফাইভ আইজ নামক গোয়েন্দা জোটের তরফে নিউজিল্যান্ডের ডেপুটি প্রাইম মিনিস্টার অফিসকে জানানো হয়েছে। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ করতে হবে। এরপরই সিরিজ বাতিল হয় যাতে সায় ছিল নিউজিল্যান্ড সরকারের। যদিও খানের দাবি, পাকিস্তানের গোয়েন্দাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে এমন হামলার আশঙ্কা নেহাতই অমূলক। ক্রাইস্টচার্চে মসজিদে জঙ্গি হামলার পরও পাকিস্তান যে নিউজিল্যান্ড সফর বাতিল করেনি সে কথাও স্মরণ করিয়ে দিয়েছে পিসিবি। পাকিস্তানের ক্রিকেট মহল মনে করছে, সিদ্ধান্ত নেওয়ার আগে পাকিস্তানের বিভিন্ন এজেন্সির তথ্যে আস্থা রাখা উচিত ছিল নিউজিল্যান্ডের।
|
ফাইভ আইজের তথ্যেই সফর বাতিল
ফাইভ আইজের তথ্যে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের পক্ষে আস্থা রাখার যথেষ্ট কারণ রয়েছে। এটি হল পাঁচটি দেশের গোয়েন্দা জোট। ফাইভ আইজ বা ইউকেইউএসএ এগ্রিমেন্টের মাধ্যমে নিরাপত্তা-সহ বিভিন্ন তথ্য আদান-প্রদান করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড কিংডম (ইউকে), অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ড। সেই গোয়েন্দা জোটের মাধ্যমে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা সংক্রান্ত হামলার হুমকির তথ্য পেয়ে চটজলদি পাকিস্তান সফর বাতিলের জন্য বলা হয় নিউজিল্যান্ড ক্রিকেটকে। ইএসআই রিস্কের নিরাপত্তা উপদেষ্টারাও তাতে সম্মতি দিতেই সফর বাতিল করে নিউজিল্যান্ড। এরই মধ্যে আজ ইংল্যান্ড ও নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের ম্যাচের আগে হুমকি দেওয়া হয়েছে ইসিবিকে। তাকে গুরুত্ব দিয়ে দুই দলের নিরাপত্তাই বাড়ানো হয়েছে। ইংল্যান্ড পাকিস্তান সফর বাতিলের পরই এই ঘটনা।
PCB Chairman Ramiz Raja reacts to @ECB_cricket decision to withdraw their sides from next month’s tour of Pakistan pic.twitter.com/hvPqHqdBcj
— Pakistan Cricket (@TheRealPCB) September 20, 2021












Click it and Unblock the Notifications