ইংল্যান্ডে নিয়মরক্ষার ম্যাচে শতরান হাঁকিয়ে বিরাট-আমলা-ওয়ার্নারদের টপকালেন বাবর

প্রথম দুটি একদিনের আন্তর্জাতিকে জিতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ আগেই পকেটে পুরে নিয়েছে বেন স্টোকসের নেতৃত্বাধীন দ্বিতীয় সারির ইংল্যান্ড। আজ এজবাস্টনে নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে অবশেষে রান এল পাকিস্তানের অধিনায়ক তথা বিশ্বের এর নম্বর ব্যাটসম্যান বাবর আজমের ব্যাটে।

বিরাট-আমলা-ওয়ার্নারদের টপকালেন বাবর

ইংল্যান্ড টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠালে নির্ধারিত ৫০ ওভারে পাকিস্তান ৯ উইকেটে ৩৩১ রান তোলে। ১৩৯ বলে কেরিয়ারের সেরা ১৫৮ রান করেন বাবর। ১৪টি চার ও চারটি ছয় মেরেছেন। একদিনের আন্তর্জাতিকে এটি তাঁর কেরিয়ারের ১৪তম শতরান। ইমাম উল হক ৫৬ ও মহম্মদ রিজওয়ান ৭৪ রান করেন।

কেরিয়ারের ৮১তম ইনিংসে এই ১৪তম ওয়ান ডে শতরান করলেন বাবর। একদিনের আন্তর্জাতিকে ১৪তম শতরান করার নিরিখে এটি দ্রুততম। হাসিম আমলা ১৪তম ওয়ান ডে শতরান পূর্ণ করতে নিয়েছিলেন ৮৪টি ইনিংস। তারপরই রয়েছেন ডেভিড ওয়ার্নার (৯৮ ইনিংস) এবং বিরাট কোহলি (১০৩ ইনিংস)। সিরিজের প্রথম দুটি ম্যাচে যথাক্রমে ০ ও ১৯ রান করেছিলেন পাক অধিনায়ক। সেই চাপ আজ কাটালেন কেরিয়ারের সর্বাধিক রান করে। দ্বিতীয় উইকেট জুটিতে ইমামের সঙ্গে তিনি যোগ করেন ৯২ রান। এরপর বাবর ও রিজওয়ান তৃতীয় উইকেট জুটিতে তোলেন ১৭৯ রান। সেই সুবাদে চলতি সিরিজে এই প্রথম ৩০০ রানের গণ্ডি পেরিয়ে গেল পাকিস্তান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+