হাসান আলির ধর্ম থেকে স্ত্রী-কে বিঁধে তীব্র আক্রমণ! ঢাল হয়ে দাঁড়ালেন বাবর-শাদাব
শাহিন শাহ আফ্রিদির শেষ ওভারে ছয়ের হ্যাটট্রিক করে অস্ট্রেলিয়াকে ফাইনালে পৌঁছে দেন ম্যাথু ওয়েড। এই ওভারেই তাঁর ক্যাচ ফেলেছিলেন হাসান আলি। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দাঁড়িয়ে বলেছিলেন, ওই ক্যাচটি না পড়লে ম্যাচের ফল অন্যরকম হতে পারতো। তাঁর এই মন্তব্য সমালোচিতও হতে থাকে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বাবরের এই কথা প্রসঙ্গে বলেন, অধিনায়কের উচিত সতীর্থদের পাশে দাঁড়ানো, আগলে রাখা। ক্যাচ ফেলা প্রসঙ্গে পাক অধিনায়কের মন্তব্য সমর্থকদের মধ্যে হাসান আলি সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে।
এরপর ম্যাচের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবর আজম বলেন, কোনও কোনও দিন ক্যাচ পড়লে তা ম্যাচের রং বদলে দেয়। ওয়েডের ক্যাচটা না পড়লে পরিস্থিতি অন্যরকম হতেই পারতো। তবে এরই সঙ্গে বাবর অতিরিক্ত অংশ যুক্ত করে বলেন, এটা খেলার অঙ্গ। ভুল থেকে যত বেশি আমরা শিক্ষা নিতে পারব সেটা দলের পক্ষেই ভালো। এরপর এক সাংবাদিক প্রশ্ন করেন হাসান আলির গোটা টি ২০ বিশ্বকাপেই ভালো ফর্মে না থাকা ও ক্যাচ ফেলাই পাকিস্তানের পরাজয়ের কারণ কি? উত্তরে বাবরের জবাব, আমি তেমনটা মনে করি না। হাসান আমাদের অন্যতম প্রধান বোলার। পাকিস্তানকে তিনি বহু ম্যাচে জিতিয়েছেন। কখনও কখনও ক্রিকেটারের হাত থেকে ক্যাচ ফস্কেই যায়। হাসান নিজেও ভেঙে পড়েছেন। তবে পরিস্থিতি সামলে তিনি নিশ্চয়ই ঘুরে দাঁড়াবেন। আমরা সকলে হাসানের পাশে রয়েছি। একজন ক্রিকেটারের পক্ষে প্রতি ম্যাচেই পারফর্ম করা সম্ভব নয়। আমরা সম্মিলিতভাবে হাসানের পাশে থেকে তাঁর আত্মবিশ্বাস বাড়ানোর প্রক্রিয়া চালাব। অনেকে অনেক কিছু হাসান সম্পর্কে বলতে পারেন। কিন্তু দল তাঁর সঙ্গেই রয়েছে।

.@RealHa55an you are a champion. The entire team is with you. To all the fans, everyone goes through tough times, we are all human beings capable of errors. Remember the joy Hasan has given you, don’t do personal attacks please. He is Pakistan’s match-winner. #WeStandWithHasanAli pic.twitter.com/g9UzkGHPim
— Shadab Khan (@76Shadabkhan) November 12, 2021
হাসান আলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে চার ওভারে ৪৪ রানও দিয়েছিলেন। তাঁর স্ত্রী ভারতীয়। ফলে সোশ্যাল মিডিয়ায় অনেকেই সমালোচনায় বিদ্ধ করছেন। শিয়া মুসলিম হিসেবে ক্যাচ ফেলে হাসান অস্ট্রেলিয়ার সুবিধা করে দিলেন বলেও কেউ কেউ মন্তব্য করেছেন। তবে হাসানের পাশে দাঁড়িয়েছেন সতীর্থ শাদাব খান। তিনি টুইটে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার ছবি পোস্ট করে লিখেছেন, হাসান আলি একজন চ্যাম্পিয়ন। পুরো দল তাঁর সঙ্গে রয়েছে। প্রত্যেকেরই খারাপ সময় যায়। আমরা সকলেই মানুষ, ভুলও হয়। ফলে আপনাদের বিভিন্ন সময় হাসান যে আনন্দ দিয়েছেন, খারাপ সময়ে তাঁকে ব্যক্তিগত আক্রমণ করা থেকে বিরত থাকার অনুরোধ করছি। তিনি পাকিস্তানের ম্যাচ উইনার।
প্রশ্নের মুখে পড়েছে পাকিস্তানের দল নির্বাচনও। কেউ কেউ বলছেন, পেস বোলিং ভালো খেলা অজিদের বিরুদ্ধে অতিরিক্ত স্পিনার নিয়ে খেলা যেত। বিশেষ করে শাদাব খান যেখানে সফল হয়েছেন। তবে দলকে নিয়ে গর্বিত বাবরের জবাব, আমাদের দলে শোয়েব মালিক ও মহম্মদ হাফিজ ছিলেন। পরিস্থিতির জন্য তাঁদের সেভাবে ব্যবহার করা যায়নি। হাফিজ চেনা ছন্দে না থাকায় তাঁকে বেশি বল করানো যায়নি। তবে শাহিন শাহ আফ্রিদি বা হ্যারিস রউফ যথেষ্ট ভালো বোলিংই করেছেন।












Click it and Unblock the Notifications