ক্রিকেট মাঠের সামাজিক দূরত্ব ভুলে রুটের সঙ্গে হ্যান্ডসেক আজহার আলির

ক্রিকেট মাঠের সামাজিক দূরত্ব ভুলে রুটের সঙ্গে হ্যান্ডসেক আজহার আলির

করোনা রুখতে তৈরি স্বাস্থ্যবিধি ভুলে প্রতিপক্ষের অধিনায়কের হাত জড়িয়ে হ্যান্ডসেক করে বসলেন পাক অধিনায়ক। আজ থেকে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ড ও পাকিস্তান দলের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়েছে। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে আজ প্রথম টেস্টের প্রথম দিনের খেলা।

ক্রিকেট মাঠের সামাজিক দূরত্ব ভুলে রুটের সঙ্গে হ্যান্ডসেক আজহার আলির

ম্যাচ শুরুর আগে টসের মুহূর্তে এদিন করোনা বিধি নিয়ে আজহার সাবধান হতে ভুলে যান। টসের মুহূর্তে প্রতিপক্ষের অধিনায়ক জো রুটের সঙ্গে তিনি হ্যান্ডসেক করেছেন। যে ছবি ছড়িয়ে পড়তে সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চা শুরু।

৮ জুলাই থেকে ক্রিকেট শুরুর পর এই নিয়ে ইংল্যান্ডের মাটিতে এটি চতুর্থ টেস্ট। পাকিস্তানের বিরুদ্ধে টেস্টটি ধরলে এটি রুটের কাছে করোনা পরবর্তী সময়ে তৃতীয় টেস্ট। পাকিস্তান অধিনায়ক আজহার আলির আমন্ত্রণে ইংল্যান্ডের অধিনায়ক জো রুটও সাধবানতা ভুলে হ্যান্ডসেক করে বসেন। পরে অবশ্য দুই অধিনায়কই নিজেদের ভুল বুঝতে পারেন। ততক্ষণে অবশ্য দুই অধিনায়কই একে অন্যের হাত স্পর্শ করে করোনার স্বাস্থ্যবিধি ভেঙে ফেলেছেন!

প্রসঙ্গত করোনাকালে সামাজিক দূরত্ব মেনে চলতে মাঠে ক্রিকেটারদের হ্যান্ডসেক, আলিঙ্গণ, হাতে হাত রেখে সেলিব্রেশন করতে নিষেধ করা হয়েছে।

হাতের মাধ্যমে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে, সেই কারণেই আইসিসির পক্ষ থেকে নতুন নিময় করে সংস্পর্শ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ক্রিকেটমাঠে এখন তাই কনুইয়ে কনুই ঠেকিয়ে ক্রিকেটাররা সেলিব্রেশন সেরে থাকেন।

উল্লখ্য এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় টেস্টের মাঝে করোনার জৈব সুরক্ষা বিধি ভঙ্গ করে গাড়ি চালিয়ে পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে ইংল্যান্ডের ক্রিকেটার জোফ্রা আর্চার নিয়ম ভাঙেন। যে কারণে তারকা পেসারকে এক ম্যাচ দলের বাইরে বসতে হয়েছিল। কোভিড টেস্টে নেগেটিভ এলে ফের তিনি ইংল্যান্ডের হয়ে তৃতীয় টেস্ট খেলেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+