SA vs PAK: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ছন্দে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে নয়া রেকর্ড বাবরদের
কয়েক মাস পরই ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামবে পাকিস্তান দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একদিনের ক্রিকেটে দুরন্ত ছন্দে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার মাটিতে নয়া ইতিহাস সৃষ্টি করল পাক দল। প্রথম দল হিসেবে একদিনের ক্রিকেটে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করল পাকিস্তান। সিরিজের শেষ ম্যাচে জিতে ৩-০ ফলে ওডিআই সিরিজ জিতে নিল পাকিস্তান।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচ জিতে আগেই একদিনের সিরিজ জিতে নিয়েছিল পাকিস্তান দল। শেষ ম্যাচেও দাপুটে পারফরম্যান্স করল পাকিস্তান। ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৩৬ রানে প্রোটিয়াদের হারিয়ে দেয় পাকিস্তান। এই প্রথমবার ঘরের মাঠে একদিনের সিরিজে হোয়াইটওয়াশ হল দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে ইতিহাস সৃষ্টি করল পাকিস্তান।

এর পাশপাশি বাবর-রিজওয়ানের জোড়া হাফ-সেঞ্চুরি করেন। বাবর আজম ৭১ বলে ৫২ রান করেন। ৫২ বলে ৫৩ রান করেন মহম্মদ রিজওয়ান। পাকিস্তান নির্ধারিত ৪৭ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৩০৮ রান তোলে। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নেন রাবাদা।
স্কোরবোর্ডে ৩০০-র বেশি রান থাকায় অনেকটাই আত্মবিশ্বাস নিয়ে বোলিং করতে নামে পাকিস্তান দল। দক্ষিণ আফ্রিকার হয়ে বাভুমা, ডেভিড মি্লার, মার্করামরা রান পেলেন না। ফলে একা চেষ্টা চালিয়ে গেলেন ক্লাসেন। প্রোটিয়া ব্যাটার ৪৩ বলে ৮১ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হলেন। ৪২ ওভারে ২৭১ রানে অল-আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের সফল বোলার সুফিয়ান মুকিম। তিনি ৫২ রানে ৪ উইকেট নেন।
এই ম্যাট চলাকালীন গ্যালারিতে ঘটল একটি অভিনব ঘটনা। খেলা দেখতে এসে পুত্র সন্তানের জন্ম দিলেন এক মহিলা দর্শক। স্টেডিয়ামের মেডিকেল সেন্টারে এক দক্ষিণ আফ্রিকান মহিলা পুত্র সন্তানের জন্ম দেন।
Birth 🤝 engagement. 👶💍
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 22, 2024
- The Wanderers Stadium witnesses the birth of a baby boy and an engagement during the Pink ODI between South Africa and Pakistan. 😄 pic.twitter.com/7lIbjzAfq9
২০২৫ সালে ১৯ ফেব্রুয়ারি শুরু হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক পাকিস্তানই প্রথম ম্যাচ খেলবে। রিপোর্ট অনুযায়ী, করাচিতে প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২৩ ফেব্রুয়ারি ভারত-পাক ম্যাচ হতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একটি ত্রিদেশীয় সিরিজ হবে পাকিস্তানে। সেখানে পাকিস্তানের পাশাপাশি খেলবে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড।












Click it and Unblock the Notifications