Champions Trophy 2025: লজ্জার রেকর্ড! আয়োজক দেশ হয়েও জয় ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় পাকিস্তানের

Champions Trophy 2025: এই রেকর্ড কেউ চাননি, তবু নজির গড়ল পাকিস্তান (Pakistan)। ইতিহাসে এই প্রথম, আয়োজক দেশ হয়েও কোনও ম্যাচে না জিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করতে চলেঠে পাকিস্তান। ঘরের মাঠেই খালি ঝুলি নিয়ে টুর্নামেন্ট শেষ করতে হবে পাকিস্তানকে। অবশ্য, এই ভুল থেকেই শিক্ষা নিয়ে প্রত্যাবর্তনের কথা বললেন পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান।

গত ১৯ ফেব্রুয়ারি করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টুর্নামেন্টের শুরুতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬০ রানে পরাজয় স্বীকার করতে হয়েছিল পাকিস্তানকে। ২৩ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ এ-র দ্বিতীয় ম্যাচে ৪২.৩ ওভারে ২৪২ টার্গেট পূরণ করে পাকিস্তানকে ৬ উইকেটে হারায় ভারত। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের ম্যাচে জয় দিয়ে শেষ করতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু সে গুড়ে বালি।

Mohammad Rizwan

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে গ্রুপ এ-র শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তান ও বাংলাদেশের। কিন্তু পাকিস্তানের জয়ের পরিকল্পনা ভেস্তে দিয়ে নামে বৃষ্টি। টানা বর্ষণের জেরে ম্যাচ শুরুই সম্ভব হয়নি। টস পর্যন্ত হয়নি খারাপ আবহাওয়ার জেরে। খেলা বাতিলের সিদ্ধান্ত নেন রেফারি। তাতে অবশ্য মানরক্ষাও হয়েছে। বৃষ্টির জেরে ম্যাচ ভেস্তে যাওয়ায় দুটি দলই ১ পয়েন্ট করে পেল।

টুর্নামেন্টে কোনও ম্যাচই জিততে পারল না পাকিস্তান। জয় শূন্য ঝুলি নিয়েই এবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করবে পাকিস্তান। এপ্রসঙ্গে পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান বলেন, "আমরা ভালো পারফরমেন্স করতে চেয়েছিলাম। প্রত্যাশাও অনেক ছিল। তবে আমরা ভালো পারফর্ম করতে পারিনি। আর এটা সত্যিই আমাদের জন্য হতাশার।"

তবে ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বললেন মহম্মদ রিজওয়ান। তাঁর কথায়, "আমরা এরপর নিউজিল্যান্ড যাচ্ছি। আশা করছি সেখানে ভালো পারফর্ম করবে পাকিস্তান। তবে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়েই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে যে ভুল আমরা করেছি, তা থেকে আমরা শিক্ষা নেব।"

দলের খেলোয়াড়দের চোট প্রসঙ্গে রিজওয়ান বলেন, "পুরো টিমের প্রস্তুতির মাঝে কেউ আঘাতপ্রাপ্ত হলে গোটা টিমটাই বিগড়ে যায়। ক্যাপ্টেন হিসেবে ওই দিকটিও আমাদের বিবেচনা করতে হয়। কেউ কেউ দলের অভ্যন্তরীণ প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলতেই পারেন, তবে সেটা কোনও অজুহাত নয়। হ্যাঁ, আমরা মানছি যে ফখর জামান ও সাইম আয়ুব চোট পেয়েছিলেন, তবে পরবর্তীতে এ থেকেই আমরা শিক্ষা নেব।"

বেঞ্চ স্ট্রেন্থ বা রিজার্ভ প্লেয়ারদের দক্ষতা নিয়ে প্রশ্ন করা হলে মহম্মদ রিজওয়ান উত্তরে বলেন, "এটা কঠিন প্রশ্ন। পাকিস্তান কাপে পাঁচটি দলের খেলা দেখতে হবে। আমাদের নানা ক্ষেত্রে উন্নতি দরকার। পাকিস্তানকে উন্নতির শিখরে পৌঁছতে গেলে সচেতন থাকা ও পেশাদারিত্বে শান দেওয়া প্রয়োজন। চ্যাম্পিয়ন্স কাপে যা ছিল, তবে আরও উন্নতির প্রয়োজন রয়েছে বইকি।"

তবে এভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করা নিয়ে তারা নিজেরাও দুঃখিত বলে জানান পাক অধিনায়ক। সবশেষে রিজওয়ান বলেন, "আমরা সবাই খুবই হতাশ। দেশের জন্যেই আমরা মাঠে খেলতে নেমেছি। পাকিস্তান আমাদের অগ্রাধিকার ও দেশেরও অনেক প্রত্যাশা রয়েছে আমাদের থেকে। আমরা দুঃখিত। আমরা মেনে নিচ্ছিল আমরা ভালো পারফর্ম করিনি। তবে আমরা আরও পরিশ্রম করে প্রত্যাবর্তন করব।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+